২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিএনপির কোন্দলে ১৪৪ ধারা জামালপুরে

বিএনপির দুই পক্ষ এক স্থানে একই সময়ে সভা ডাকায় জামালপুর শহরে ১৪৪ ধারা জারি করে সব ধরনের সমাবেশ বন্ধ করে দিয়েছে স্থানীয় প্রশাসন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 May 2011, 04:15 AM

Updated : 24 Aug 2022, 03:01 PM

জামালপুর, মে ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপির দুই পক্ষ এক স্থানে একই সময়ে সভা ডাকায় জামালপুর শহরে ১৪৪ ধারা জারি করে সব ধরনের সমাবেশ বন্ধ করে দিয়েছে স্থানীয় প্রশাসন। জামালপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এএইচএম আব্দুল করিম শহরের বৈশাখী মেলার মাঠ ও এর আশপাশের এলাকায় বৃহস্পতিবার সকাল ৬টা থেকে শুক্রবার সকাল ৬টা পর্যন্ত সভা সমাবেশের ওপর নিষেধাজ্ঞা দেন। জেলা বিএনপির সাধারণ সম্পাদক ওয়ারেছ আলী মামুনের সমর্থকরা শহরের বৈশাখী মেলার মাঠে বৃহস্পতিবার বিকালে সমাবেশ আহবান করে। একই স্থানে একই সময় জেলা বিএনপির সাবেক আহবায়ক আমজাদ হোসেন মল্লিক ভোলার সমর্থকরাও সমাবেশ করার ঘোষণা দেয়। তাই সংঘাত এড়াতে প্রশাসন ১৪৪ ধারা জারি করে সভা-সমাবেশে নিষেধাজ্ঞা আরোপ করেছে বলে জামালপুর সদর থানার ওসি আব্দুল মতিন সাংবাদিকদের জানান। এদিকে বৈশাখী মেলার মাঠে সভা-সমাবেশ নিষিদ্ধ করায় মামুনের সমর্থকরা শহরের কাচারীপাড়া এলাকায় সিংহজানী উচ্চ বালক বিদ্যালয় মাঠে সভা করতে চাইলে ভোলার সমর্থকরাও একই স্থানে সমাবেশ ডাকে। এ কারণে সেখানেও ১৪৪ ধারা জারি করা হয়েছে বলে ওসি জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এফএফ/এমআই/১০১০ ঘ.