২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভুটানের স্পিকারের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

ভুটানের পার্লামেন্টের স্পিকার শগপোন জিগমে সুলতিম মঙ্গলবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 May 2011, 11:12 AM

Updated : 24 Aug 2022, 03:00 PM

ঢাকা, মে ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভুটানের পার্লামেন্টের স্পিকার শগপোন জিগমে সুলতিম মঙ্গলবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করেছেন। বাংলাদেশকে সবার আগে স্বীকৃতি দেওয়ায় প্রধানমন্ত্রী ভুটানের স্পিকারের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন। প্রধানমন্ত্রীর কার্যালয়ে তাদের বৈঠকের প্রধানমন্ত্রীর প্রেসসচিব আবুল কালাম আজাদ জানান, ভুটান ও নেপালসহ প্রতিবেশী দেশগুলোর সঙ্গে বাংলাদেশের যোগাযোগ বৃদ্ধি অব্যাহত থাকবে বলে জানিয়েছেন শেখ হাসিনা। ভুটানে উৎপাদিত জলবিদ্যুত বাংলাদেশে আনতেও আগ্রহ প্রকাশ করেন শেখ হাসিনা। তিনি বলেন, বর্তমান সরকার স্বচ্ছতা ও জবাবদিহিতায় বিশ্বাস করে বলে দুর্নীতিবিরোধী অভিযান অব্যাহত থাকবে। ভুটানের স্পিকার বলেন, নতুন সংসদীয় গণতান্ত্রিক দেশ হিসাবে তিনি বাংলাদেশ থেকে সংসদীয় গণতন্ত্রের অভিজ্ঞতা অর্জন করতে এসেছেন। বৈঠকে অ্যাম্বাসেডর অ্যাট লার্জ এম জিয়াউদ্দিন, মুখ্য সচিব এমএ করিম, জাতীয় সংসদ সচিবালয়ের সচিব আশফাক হামিদ ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব মোল্লা ওয়াহিদুজ্জামান উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এমইউএস/এমআই/১৭০০ ঘ.