২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফেনীতে ছাত্রলীগ নেতার উপর হামলা

ফেনীর সোনাগাজী সরকারি কলেজ ছাত্রলীগের এক নেতার উপর হামলা চালিয়েছে দুর্বৃত্তরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Apr 2011, 05:29 PM

Updated : 24 Aug 2022, 02:54 PM

ফেনী, এপ্রিল ১৮ (বিডিনিউজ টোয়ন্টিফোর ডটকম)- ফেনীর সোনাগাজী সরকারি কলেজ ছাত্রলীগের এক নেতার উপর হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। সোমবার বিকাল ৪টার দিকে সোনাগাজী সদর ইউনিয়নের বাদামতলী এলাকায় এ হামলা হয়। তানজীম আল ইমরান ফাহাদ (২০) কলেজ শাখার সহ-সভাপতি। তিনি চরচান্দিয়ার আবু ইউসুফের ছেলে। তাকে ফেনী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ফাহাদ সাংবাদিকদের জানান, বাদামতলীতে তার মামার মাছের খামারে গেলে আগে থেকে অবস্থান নেওয়া দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে কয়েক রাউন্ড বন্দুকের গুলি বর্ষণ করে। একই সময় তারা কয়েকটি ইটের টুকরাও ছুড়ে মারে। তার মেরটরসাইকেলটি ভাংচুর করে। এ সময় ইটের আঘাতে তার মাথা ফেটে যায়। সোনাগাজী থানার ওসি মো. খুরশীদ আলম বলেন, পুলিশ ঘটনাস্থলে গেছে। লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে। বিডিনিউজ টোয়ন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২৩১৬ ঘ.