রংপুর, এপ্রিল ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জিয়াউর রহমানকে 'মীরজাফর' বলায় ঢাকায় করা মামলা খারিজ হলেও রংপুরে একই ধরনের মামলায় জাসদ সভাপতি হাসানুল হক ইনুকে তলব করেছে আদালত।
রংপুরের বিচারিক হাকিমের আদালতে সোমবার সকালে মামলাটি করেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের জেলা সাধারণ সম্পাদক বদরুল ইসলাম চুন্নু।
হাকিম নিত্যানন্দ বর্ম্মণ জাসদ সভাপতিকে আগামী ২৪ জুলাই আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছেন বাাদির আইনজীবী আইনজীবী আব্দুর রশীদ চৌধুরী।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গত ৩ এপ্রিল রংপুর শহরের কাচারী বাজার চত্বরে জাসদের জনসভায় ইনু সাবেক রাষ্ট্রপতি ও ১১ নম্বর সেক্টর কমান্ডার জিয়াউর রহমানকে 'চতুর্থ মীরজাফর' বলে আখ্যায়িত করেছেন। এ বক্তব্য মানহানিকর। যা দেশের মানুষ কোনো অবস্থাতেই গ্রহণ করতে পারে না।
জিয়াকে নিয়ে এ বক্তব্য দেওয়ায় বিএনপি সমর্থক হিসেবে বাদির নিজেরও সম্মানহানি হয়েছে বলে মামলায় অভিযোগ করা হয়।
রোববার ঢাকার আদালতে একই অভিযোগে বিএনপি সমর্থক এক আইনজীবী মামলা করলেও তা খারিজ হয়ে যায়।
জিয়া স্বাধীনতা যুদ্ধের অন্যতম সমর নায়ক হলেও বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর তিনি ক্ষমতাসীন হয়ে স্বাধীনতাবিরোধী কয়েকজনকে মন্ত্রিসভায় স্থান দেন। এদের মধ্যে একজন আব্দুল আলীম একাত্তরে মানবতাবিরোধী অপরাধের জন্য এখন বিচারের মুখোমুখি।
বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের সঙ্গেও জিয়ার সম্পৃক্ততা রয়েছে বলে আওয়ামী লীগের বিভিন্ন নেতা অভিযোগ করে আসছেন। এছাড়া কর্নেল তাহেরকে ফাঁসিতে ঝোলানোর পরিকল্পনায়ও জিয়ার হাত ছিলো বলে স
bdnews24