২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খালেদাকে ইরানি রাষ্ট্রদূতের নববর্ষের শুভেচ্ছা

বিরোধী দলীয় নেতা খালেদা জিয়াকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত হুসেন আমিনিয়ান তুসী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Apr 2011, 03:54 PM

Updated : 24 Aug 2022, 02:52 PM

ঢাকা, এপ্রিল ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিরোধী দলীয় নেতা খালেদা জিয়াকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত হুসেন আমিনিয়ান তুসী। রাষ্ট্রদূত সস্ত্রীক বুধবার রাতে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যারয়ে খালেদার সঙ্গে সাক্ষাৎ করে তাকে শুভেচ্ছা জানান। বিরোধী দলীয় নেতার প্রেস সচিব মারুফ কামাল খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ইরানের রাষ্ট্রদূত ও তার স্ত্রী ম্যাডামকে (খালেদা) বাংলা নববর্ষের শুভেচ্ছা জানাতে তার সঙ্গে দেখা করেন। দুই দেশের সম্পর্ক উন্নয়নে তারা মতবিনিময় করেন।'' এ সময় দলের চেয়ারপারসনের উপদেষ্টা রিয়াজ রহমান, সাবিহ উদ্দিন আহমেদ ও সহসভাপতি শমসের মবিন চৌধুরী উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এইচএ/২১৪৩ ঘ.