চট্টগ্রাম, এপ্রিল ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিরোধী দলকে 'আস্থায়' নিয়ে সংসদ সচল করার আহ্বান জানিয়েছেন সুরঞ্জিত সেনগুপ্ত।
তার মতে, সংঘাত-সংঘর্ষের রাজনীতির কারণে অনেক ভালো উদ্যোগ বিফলে গেছে।
শনিবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে 'জাতীয় শিক্ষানীতি বাস্তবায়নে আমাদের করণীয়' শিরোনামের গোলটেবিল বৈঠকে এ কথা বলেন সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সুরঞ্জিত।
"রাজনীতি যদি সংঘাতপূর্ণ হয় তবে যত ভাল নীতিই করা হোক না কেন তা বাস্তবায়ন করা সম্ভব হবে না।"
'জাতীয় শিক্ষানীতি বাস্তবায়ন উৎসব ও যৌন হয়রানির বিরুদ্ধে গণশপথ অনুষ্ঠান' উপলক্ষে চবি ক্যাম্পাসে দিনব্যাপী গোলটেবিল বৈঠক, গণশপথ পাঠ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে 'গণস্বাক্ষরতা অভিযান' ও 'আমরা করবো জয়' নামের দুটি সংগঠন।
ইসলামি ঐক্যজোটের একাংশের চেয়ারম্যান ফজলুল হক আমিনী নারী নীতি আত্মসাৎ করে বসে আছেন মন্তব্য করে সুরঞ্জিত বলেন, ভবিষ্যতে অন্য কেউ এসে শিক্ষানীতি দখল করে বসবেন।
মুক্তিযুদ্ধ, মুক্তিযুদ্ধের ইতিহাস ও স্বাধীনতাকে রাজনীতির ঊর্ধ্বে রেখে সংসদীয় রাজনীতির সত্যিকারের সংস্কৃতি চালুর আবেদন জানান তিনি।
আলোচনায় বক্তারা নারী ও শিক্ষা নীতিকে সমর্থন জানিয়ে তা বাস্তবায়নে যথাযথ উদ্যোগ নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।
চবির ভারপ্রাপ্ত উপাচার্য ড. মো. আলাউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় জাতীয় সংসদের ডেপুটি স্পিকার শওকত আলী, শিল্পমন্ত্রী দিলীপ বড়
bdnews24