২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পুঁজিবাজার তদন্ত প্রতিবেদন প্রকাশের দাবি বিএনপির

পুঁজিবাজারে অস্থিরতার জন্য দায়ীদের আড়াল করতে সরকার চেষ্টা চালাচ্ছে অভিযোগ করে এর তদন্ত প্রতিবেদন প্রকাশের দাবি জানিয়েছে বিএনপি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Apr 2011, 06:49 AM

Updated : 24 Aug 2022, 02:51 PM

ঢাকা, এপ্রিল ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পুঁজিবাজারে অস্থিরতার জন্য দায়ীদের আড়াল করতে সরকার চেষ্টা চালাচ্ছে অভিযোগ করে এর তদন্ত প্রতিবেদন প্রকাশের দাবি জানিয়েছে বিএনপি। শনিবার এক সংবাদ সম্মেলনে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, "আমরা চাই, তদন্ত কমিটির পূর্ণাঙ্গ প্রতিবেদন জনসমক্ষে প্রকাশ করা হোক। অর্থমন্ত্রী বলেছেন, যতটুকু প্রয়োজন ততটুকু প্রকাশ করবেন। আমরা বলতে চাই, মূল অপরাধীদের আড়াল করতেই অর্থমন্ত্রী এ কথা বলেছেন।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমআই/১২৪৬ ঘ.