২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'নারী নীতির বিরোধীরা দেশকে আফগানিস্তান বানাতে চায়'

আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম বলেছেন, কিছু 'ধর্মান্ধ' ও 'ধর্ম ব্যবসায়ী' নারীর অধিকার হরণ করে দেশকে আফগানিস্তান বানাতে চায়। নারী নীতি সম্পর্কে তারা কিছুই জানে না।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Mar 2011, 02:50 PM

Updated : 24 Aug 2022, 02:47 PM

ঢাকা, মার্চ ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম বলেছেন, কিছু 'ধর্মান্ধ' ও 'ধর্ম ব্যবসায়ী' নারীর অধিকার হরণ করে দেশকে আফগানিস্তান বানাতে চায়। নারী নীতি সম্পর্কে তারা কিছুই জানে না। বুধবার বিকালে রাজধানীর গেন্ডারিয়ায় জহির রায়হান সাংস্কৃতিক কেন্দ্রে স্বাধীনতা দিবসের এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। সম্মিলিত মুক্তিযোদ্ধা ফোরাম এই আলোচনা সভার আয়োজন করে। প্রতিমন্ত্রী অভিযোগ করেন, নারী নীতির বিরোধিতাকারীরা দেশকে অস্তিতিশীল করার পাঁয়তারা চালাচ্ছে। তারা নারীদের যথাযথ অধিকার দিতে চায় না বলেই এর বিরোধিতা করছে। সম্মিলিত মুক্তিযোদ্ধা ফোরামের সভাপতি মো. মোস্তফা কামালের সভাপতিত্বে আলোচনা সভায় সূত্রাপুর থানা আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মান্নাফি ও মুক্তিযোদ্ধা নিয়াজ আহমেদ বক্তব্য রাখেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসআই/এইচএ/২০৪৬ ঘ.