২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রাম আ.লীগে কোন্দল'ওযু-গোসল করে এক লাইনে আসুন'

দলাদলি বাদ দিয়ে চট্টগ্রাম নগর আওয়ামী লীগ নেতাদের 'ওযু-গোসল' করে 'এক লাইনে' আসতে বলেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা সৈয়দ জে আর মেদাচ্ছের আলী। (বিস্তারিত)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Mar 2011, 03:12 PM

Updated : 24 Aug 2022, 02:47 PM

চট্টগ্রাম, মার্চ ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দলাদলি বাদ দিয়ে চট্টগ্রাম নগর আওয়ামী লীগ নেতাদের 'ওযু-গোসল' করে 'এক লাইনে' আসতে বলেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা সৈয়দ জে আর মেদাচ্ছের আলী। মঙ্গলবার সন্ধ্যায় চট্টগ্রাম প্রেস ক্লাবে সেক্টর কমান্ডারস ফোরাম, চট্টগ্রাম আয়োজিত স্বাধীনতা দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। চট্টগ্রাম নগর আওয়ামী লীগে সভাপতি মহিউদ্দিন চৌধুরীর নেতৃত্বে একটি পক্ষ। আর তাদের বিরোধী পক্ষের নেতৃত্বে রয়েছেন সহ-সভাপতি সাংসদ নুরুল ইসলাম বিএসসি ও যুগ্ম সম্পাদক আফসারুল আমীন। এই অভ্যন্তরীণ কোন্দল নিরসনে গত ২৬ ফেব্র"য়ারি দলের সভানেত্রী শেখ হাসিনা চট্টগ্রাম সার্কিট হাউজে নগর আওয়মী লীগের নেতাদের সঙ্গে বৈঠক করে তিন জ্যেষ্ঠ নেতাকে দায়িত্ব দেন। এরপরও বিবদমান দুই পক্ষ পৃথকভাবে দলীয় কর্মসূচি পালন করছে। নগর আওয়ামী লীগের অভ্যন্তরীণ কোন্দল নিরসনের পরামর্শ দিয়ে প্রধানমন্ত্রীর স্বাস্থ্য উপদেষ্টা বলেন, "আপনারা চারজন নেতা থাকলে চারটা গ্র"প করেন। পরে আবার সুবিধা বুঝে দুই গ্র"প করেন। গ্র"পিং বাদ দিয়ে এক লাইনে চলে আসুন। চট্টগ্রামের কাঙ্খিত উন্নয়ন হবে।" তিনি নগরের নেতাদের সতর্ক করে দিয়ে বলেন, একে অন্যকে দেখে নেওয়ার চিন্তার চেয়ে বড় দুর্ভাগ্য আর কিছুই হতে পারে না। এর সুযোগ অন্যরা নেবে। বিরোধী দলের প্রতি ইঙ্গিত করে মোদাচ্ছের বলেন, "আমরা ভুল করলেও ওরা করবে না।" তিনি দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বলেন, মহিউদ্দিন চৌধুরী, আফসারুল আমীন বা আবদুচ ছালাম আছেন কি না এতে দলের কিছু যায় আসে না। কর্মীরা এক থাকলেই হলো। স্বাধীনতার ঘোষক প্রশ্নে চলমান বিতর্কের প্রসঙ্গ টেনে স্বাস্থ্য উপদেষ্টা বলেন, "জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছেন। '৭১ সালের মার্চ মাসে স্বাধীনতা ঘোষণার আগেই তার [বঙ্গবন্ধু] নির্দেশ অনুযায়ী দেশ চলেছে। "চট্টগ্রামের আওয়ামী লীগ নেতা এম এ হান্নান স্বাধীনতার ঘোষণা দেন। পরে জহুর আহমদ চৌধুরীসহ আরো কয়েকজন এ ঘোষণা দেন। একজন সেনা কর্মকর্তা হিসেবে জিয়াউর রহমানও ঘোষণা দিয়েছিলেন। এখন যেহেতু কথা হচ্ছে তাই উনাকে [জিয়া] 'স্বাধীনতা ঘোষণার পাঠক' সম্মানটা দেওয়া যায়।" সাবেক সাংসদ ও মুক্তিযোদ্ধা এম কফিল উদ্দিনের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ সালাম, বিএমএ চট্টগ্রাম শাখার সভাপতি ডা. শেখ সফিউল আজম, চট্টগ্রাম প্রেস ক্লাব সভাপতি আবু সুফিয়ান, সেক্টর কমান্ডারস ফোরামের উত্তর জেলা সমন্বয়ক জিতেন্দ্র প্রসাদ মন্টু ও দক্ষিণ জেলা সমন্বয়ক আবু ইউসুফ চৌধুরী। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিএম/এমসি/এইচএ/২১২৫ ঘ.