২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পিরোজপুরে ৬ ওসি রদবদল

ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে পিরোজপুর জেলার ৬ থানার ওসি রদবদল হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Mar 2011, 01:26 PM

Updated : 24 Aug 2022, 02:46 PM

পিরোজপুর, মার্চ ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে পিরোজপুর জেলার ৬ থানার ওসি রদবদল হয়েছে। জেলা পুলিশ সুপার (এসপি) এসএম মনির-উজ-জামান সোমবার সাংবাদিকদের জানান, নির্বাচন কমিশনের নির্দেশে ওসিদের জেলার মধ্যে রেখেই এক থানা থেকে অন্য থানায় বদলি করা হয়েছে। পিরোজপুর সদর থানার ওসি শেখ মো. আবু যাহিদকে নাজিরপুর থানায়, নাজিরপুর থানার মো. মিজানুর রহমানকে সদর থানায়, ইন্দুরকানী থানার আব্দুর রাজ্জাক খানকে কাউখালী থানায়, কাউখালীর থানার আব্দুর রাজ্জাক মোল্লাকে নেছারাবাদ থানায়, নেছারাবাদ থানার মো. আখতারুজ্জামানকে ভাণ্ডারিয়া থানায় এবং ভাণ্ডারিয়া থানার মো. মতিউর রহমানকে ইন্দুরকানী থানায় বদলি করা হয়েছে। এছাড়া পিরোজপুরের আদালত পরিদর্শক মো. শাহ আলমকে সম্প্রতি মঠবাড়িয়া থানায় বদলি করা হয়েছে। আগামী ২৯, ৩০, ৩১ মার্চ এবং ১, ২ ও ৩ এপ্রিল সাত উপজেলার ৪৯টি ইউনিয়ন পরিষদে নির্বাচন হবে। আসন্ন ইউপি নির্বাচনে পিরোজপুরের সাতটি উপজেলার ২৫৫টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/এমআই/১৯২৫ ঘ.