পিরোজপুর, মার্চ ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আসন্ন ইউপি নির্বাচনে পিরোজপুরের সাতটি উপজেলার ২৫৫টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।
আগামী ২৯, ৩০, ৩১ মার্চ এবং ১, ২ ও ৩ এপ্রিল সাত উপজেলার ৪৯টি ইউনিয়ন পরিষদে নির্বাচন হবে।
এর মধ্যে মঙ্গলবার (২৯ মার্চ) নেছারাবাদ (স্বরূপকাঠি) উপজেলায় ১০ ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে। এ উপজেলায় ঝুঁকিপূর্ণ কেন্দ্র রয়েছে ৯৩টি।
জেলা নির্বাচন কর্মকর্তা মো. রুহুল আমিন মল্লিক সাংবাদিকদের বলেন, নেছারাবাদের ১০টি ইউনিয়নে এক লাখ ২০ হাজার ৯০১ জন ভোটার ৩৭৯টি কেন্দ্রে ভোট দেবে।
পুলিশ সুপারিনটেনডেন্ট (এসপি) এসএম মনির-উজ-জামান সাংবাদিকদের বলেন, জেলার মোট ৪৪৯টি কেন্দ্রের মধ্যে ২৫৫টি ঝুঁকিপূর্ণ ও ১৯৪টি কম ঝুঁকিপূর্ণ। নির্বাচন অনুষ্ঠানের সব প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে।
জেলার মোট ভোটার সংখ্যা ৬ লাখ ১২ হজার ৮৫৮।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/ডিডি/১৯০০ ঘ.
bdnews24