ঢাকা, মার্চ ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মধ্যবর্তী নির্বাচনের দাবি পুনরায় তুলে বিএনপি বলেছে, তা না দিলে গণআন্দোলনে দেশে আরব বিশ্বের মতো অস্থিরতা সৃষ্টি হবে।
স্বাধীনতা দিবস উপলক্ষে রোববার ঢাকায় শোভাযাত্রার আগে এক সমাবেশে এ হুঁশিয়ারি দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন।
নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে বিকাল ৪টায় শুরু হয়ে এ শোভাযাত্রা কাকরাইল, শান্তিনগর, মালিবাগ ও মৌচাক হয়ে মগবাজার মোড়ে গিয়ে শেষ হয়।
নয়া পল্টনে সমাবেশে মোশাররফ বলেন, "দ্রব্যমূল্যসহ সব ক্ষেত্রে ব্যর্থতার ভারে সরকারের পায়ের নিচের মাটি সরে গেছে। তারা নির্বাচনে দেওয়া কোনো অঙ্গীকারই পূরণ করতে পারেনি। শেয়ার বাজারে ৩৩ লাখ বিনিয়োগকারী পথে বসেছে। বিদেশ থেকে আমাদের শ্রমিকরা ফেরত আসছে।"
"তাই জনগণ এ সরকারের ওপর আস্থা হারিয়ে ফেলেছে। মধ্যবতী নির্বাচন না দিলে দেশে মধ্যপ্রাচ্যের মতো অবস্থা হতে পারে", বলেন তিনি।
আরব বিশ্বের কয়েকটি দেশে সরকারবিরোধী আন্দোলন চলছে। আন্দোলনের মুখে মিশর ও তিউনিসিয়ায় সরকার পতন হয়েছে। অস্থিরতা চলছে লিবিয়া, বাহরাইন, সিরিয়া, জর্ডান, ইয়েমেনে।
সরকারের সমালোচনা করে মোশাররফ বলেন, "যেখানে আওয়ামী লীগের ব্যর্থতা, সেখানেই বিএনপি সফল হয়েছে। এজন্য তারা 'স্বাধীনতার ঘোষক' জিয়ার বিরুদ্ধে কটূক্তি করে। স
bdnews24