বরিশাল, মার্চ ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে ঝালকাঠি সদর পৌরসভার নির্বাচন।
বৃহস্পতিবার সকাল ৮টায় ভোট গ্রহণ শুরু হয়ে বিকাল ৪টায় শেষ হয়।
রিটানিং কর্মকর্তা খোন্দকার মোস্তাফিজুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শান্তিপূর্ণভাবে বিকাল ৪টায় ভোটগ্রহণ শেষ হয়েছে। ভোট গণনা চলছে।
এর আগে দুইবার নির্বাচনের তারিখ ঘোষণা করা হলেও আইনি জটিলতার কারণে নির্বাচন হয়নি বলে জানান তিনি।
ঝালকাঠি সদর পৌরসভা নির্বাচনে মেয়র পদে ছয়জন, সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১৭ জন ও কাউন্সিলর পদে ৪২ জনসহ মোট ৬৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।
মেয়র প্রার্থীরা হলেন- জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. আফজাল হোসেন (আনারস), পৌর আওয়ামী লীগ সভাপতি (স
bdnews24