২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাবার চীন সফরের স্মৃতিচিহ্ন এলো শেখ হাসিনার কাছে

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের চীন সফরের কিছু দুর্লভ আলোকচিত্রের অ্যালবাম প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দিয়েছেন ঢাকায় চীনের রাষ্ট্রদূত ঝ্যাং জিয়ানই।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Mar 2011, 09:37 AM

Updated : 24 Aug 2022, 02:39 PM

ঢাকা, মার্চ ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের চীন সফরের কিছু দুর্লভ আলোকচিত্রের অ্যালবাম প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দিয়েছেন ঢাকায় চীনের রাষ্ট্রদূত ঝ্যাং জিয়ানই। বুধবার সকালে শেখ হাসিনার সঙ্গে প্রধানমন্ত্রীর কার্যালয়ে দেখা করে অ্যালবামটি হস্তান্তর করেন চীনা দূত। পাকিস্তান আমলে হোসেন শহীদ সোহরাওয়ার্দী নেতৃত্বাধীন যুক্তফ্রন্টের মন্ত্রিসভার সদস্য ছিলেন বঙ্গবন্ধু। ওই সময়েই চীন সফরে গিয়েছিলেন তিনি। প্রধানমন্ত্রীর প্রেসসচিব আবুল কালাম আজাদ সাংবাদিকদের জানান, প্রধানমন্ত্রী ও চীনের রাষ্ট্রদূত দুই দেশের পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করেন। অ্যাম্বাসেডর অ্যাট লার্জ এম জিয়াউদ্দিন, প্রধানমন্ত্রী কার্যালয়ের সচিব মোল্লা ওয়াহিদুজ্জামানও বৈঠকে ছিলেন। এর আগে আনন্দবাজার গ্র"প অফ পাবলিকেশন্সের প্রধান সম্পাদক অভীক সরকার সস্ত্রীক প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেন। আবুল কালাম আজাদ জানান, বাংলাদেশের উন্নয়নের জন্য শেখ হাসিনা যা করছেন- তা অন্য দেশগুলোর কাছে অণুকরণীয় বলে মন্তব্য করেন অভীক সরকার। এজন্য অভীক সরকার প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আন্তরিক ধন্যবাদও জানান। শেখ হাসিনা মুক্তিযুদ্ধ চলাকালে ভারত সরকারের সাহায্য ও সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। দারিদ্র্যকে এ অঞ্চলের প্রধান শত্র" আখ্যায়িত করে শেখ হাসিনা বলেন, এ অঞ্চল থেকে দারিদ্র্য দূর করতে পারলেই শান্তি নিশ্চিত করা যাবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/কিউএইচ/এমআই/১৫৩৫ ঘ.