২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'বিরোধী দল সংসদে না এসে দায়িত্ব বিচ্যুত হয়েছে'

জাতীয় সংসদের চিফ হুইপ উপাধ্যক্ষ আবদুস শহীদ বলেছেন, বিরোধী দল সংসদে না এসে রাজপথে গাড়ী ভাংচুর ও মিথ্যাচার করে তাদের নির্বাচনী অঙ্গীকার এবং দায়িত্ব থেকে বিচ্যুত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Mar 2011, 04:31 PM

Updated : 24 Aug 2022, 02:38 PM

চট্টগ্রাম, মার্চ ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাতীয় সংসদের চিফ হুইপ উপাধ্যক্ষ আবদুস শহীদ বলেছেন, বিরোধী দল সংসদে না এসে রাজপথে গাড়ী ভাংচুর ও মিথ্যাচার করে তাদের নির্বাচনী অঙ্গীকার এবং দায়িত্ব থেকে বিচ্যুত হয়েছে। সোমবার সকাল ১০টার দিকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) কেন্দ্রীয় খেলার মাঠে ১৬ তম আন্তঃবিশ্ববিদ্যালয় ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধনের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। আব্দুস শহীদ অভিযোগ করে বলেন, "বিরোধী দল সংসদে না এলেও শুল্কমুক্ত গাড়ী নিচ্ছেন, অন্যান্য সুযোগ সুবিধাও নিচ্ছেন।" তিনি বিরোধী দলকে সংসদে এসে সরকারের ভুল-ত্র"টি তুলে ধরার আহবান জানিয়ে বলেন, "এমন কোন ঘটনা ঘটেনি যে বিরোধী দলকে দীর্ঘ সময় সংসদের বাইরে থাকতে হবে।" আন্তঃবিশ্ববিদ্যালয় ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি প্রধান অতিথি হিসেব বক্তব্য রাখেন। এতে সভাপতিত্ব করেন চবি উপাচার্য (ভারপ্রাপ্ত) অধ্যাপক মো. আলাউদ্দিন। উদ্বোধনী বক্তব্যে আবদুস শহীদ বলেন, "একাডেমিক সিলেবাসে শিক্ষার কার্যক্রম শেষ হয় না, জীবন গঠনের জন্য সহ শিক্ষারও প্রয়োজন। তিনি বলেন, "শেখ হাসিনার উদ্যোগে বাংলাদেশে বিশ্বকাপ ক্রিকেটের উদ্বোধন হয়েছে যা আমাদের গর্বের বিষয়।" অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও আন্তঃবিশ্ববিদ্যালয় ক্রীড়া সংস্থার সভাপতি ডা. প্রাণ গোপাল দত্ত, চবি সমাজ বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. জ্যোতি প্রকাশ দত্ত প্রমুখ। এবার ক্রীড়া প্রতিযোগিতায় ২৩ টি ইভেন্টে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, জাতীয় বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ১৩২ জন প্রতিযোগী অংশ নেন। পরে প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমসি/কেএমএস/২২১৭ ঘ.