২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজনীতি এখন রাজনীতিবিদদের হাতে নেই: জলিল

সত্য কথা বললে রাজনীতিবিদদের উপর নির্যাতন নেমে আসে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল জলিল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Feb 2011, 11:35 AM

Updated : 24 Aug 2022, 02:33 PM

ঢাকা, ফেব্র"য়ারি ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সত্য কথা বললে রাজনীতিবিদদের উপর নির্যাতন নেমে আসে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল জলিল। তিনি বলেন, "দলাদলির চাপে রাজনৈতিক মূল্যবোধ এখন পদদলিত। রাজনীতি এখন আর রাজনীতিবিদদের হাতে নেই। রাজনীতি চলে গেছে ব্যবসায়ী ও টাকাওয়ালাদের হাতে। এর থেকে বেরিয়ে আসতে না পারলে রাজনীতির ভবিষ্যৎ ভালো হবে না।" শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি সড়ক দ্বীপে মাহমুদুর রহমান মান্নার লেখা 'বাংলাদেশের ছাত্র রাজনীতির অতীত, বর্তমান ও ভবিষ্যৎ' বইয়ের প্রকাশনা উৎসবে তিনি একথা বলেন। আব্দুল জলিল বলেন, "রাজনীতিতে এখন সত্য কথা বলা যায় না। সত্য কথা বললে যে নির্যাতন নেমে আসে, তা প্রতিরোধের ক্ষমতা ওই রাজনীতিবিদের থাকে না।" অনুষ্ঠানে অংশ নিয়ে আওয়ামী লীগের প্রবীণ সংসদ সদস্য সুরঞ্জিত সেন গুপ্ত বলেন, "সংসদ সদস্যদের কাজ আইন প্রণয়নে বিতর্ক করা, আইন প্রণয়ন করা এবং জবাবদিহিতা। "কিন্তু এখন বিতর্ক করা হারাম হয়ে গেছে। কারণ, বিতর্ক করলে সত্য বেরিয়ে আসবে।" তিনি বলেন, "এখন সংসদ সদস্যদের পরিবর্তে আমলারা আইন প্রণয়ন করে। মন্ত্রীপরিষদ সেই আইনের অনুমোদন দেয় মাত্র।" অর্থমন্ত্রীর দিকে ইঙ্গিত করে তিনি বলেন, "বাবুদের ভোটে নির্বাচিত হওয়া যায়। কিন্তু তাদের পরামর্শ নেওয়া যায় না। "ছাত্র সংগঠনের নির্বাচন দিন এবং নির্বাচন তাদেরকেই করতে দিন। তাহলেই ছাত্ররা গণতন্ত্রের মূল্যবোধ ফিরিয়ে আনতে পারবে।" ৬০ ও ৭০-এর দশকে ছাত্র সংগঠন ও ডাকসুর নিয়মিত নির্বাচন হতো উল্লেখ করে আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য ও ডাকসুর সাবেক ভিপি তোফায়েল আহমদ বলেন, "প্রতিবছর ২১ মার্চের মধ্যে ছাত্রলীগের নির্বাচন হতো। ডাকসু নির্বাচনও নিয়মিত হতো। "সেই সময় নেতা হতে হলে আন্দোলন, সংগ্রাম ও অনেক ত্যাগ করতে হতো। নেতা হওয়ার আগে জাতীয় রাজনীতিবিদরা আমাদেরকে চিনতেন না।" এখন ইচ্ছা করলেই নেতা হওয়া যায় বলেও উল্লেখ করেন তিনি। ছাত্র রাজনীতির বর্তমানকে সুন্দর করা গেলে ভবিষ্যৎ সুন্দর হবে উল্লেখ করে তিনি বলেন, "এজন্য বিশ্ববিদ্যালয়গুলোকে আবারো নেতৃত্ব তৈরির কারখানা করতে হবে।" বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম সেলিম বলেন, "আমাদের সময়ে মফস্বলের স্কুল কলেজে লেখাপড়া করেও বিশ্ববিদ্যালয়ে আসা অনেক সহজ ছিল। এখন উচ্চ ও উচ্চ-মধ্যবিত্ত ঘরের ছেলে-মেয়েরাই বিশ্ববিদ্যালয়ে বেশি আসে।" বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের এই শ্রেণীগত পার্থক্য ছাত্র রাজনীতির চরিত্র বদলে দিয়েছে। তিনি বলেন, "পাকিস্তান আমলে কোন নেতা-নেত্রীর নামে স্লোগান দিয়ে কোন আন্দোলন-সংগ্রাম শুরু না হয়ে ছাত্রদের সমস্যা দিয়ে আন্দোলন শুরু হতো। পরে সেই আন্দোলনের মধ্য দিয়ে সমস্যার মূল কারণ উপড়ে ফেলা হতো।" আজ আর সেই অবস্থা নেই বলে উল্লেখ করেন তিনি। তিনি আরো বলেন, "ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৩০ হাজার শিক্ষার্থী যদি মিশরের জনগণের মতো রাস্তায় নেমে এসে ক্যাডারদের প্রতিহত করে তাহলেই এক্ষেত্রে বিদ্যমান ঘোর কাটবে।" বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেন, "জাতীয় রাজনীতি দুর্নীতি, দুর্বৃত্তায়ন ও সা