কুড়িগ্রাম, ফেব্র"য়ারি ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দু'গ্র"পের কোন্দলের জেরে শুক্রবার রাতে কুড়িগ্রাম জেলা যুবদলের কর্মীসভা পণ্ড হয়ে গেছে।
এ সময় সংগঠনের কর্মীদের হাতে কেন্দ্রীয় সহ-সভাপতি আব্দুল খালেক ও সহ-সাংগঠনিক সম্পাদক আনিছুর রহমান লাকু লাঞ্ছিত হন বলে পুলিশ জানিয়েছে।
রাত পৌনে ৮টার দিকে শহরের পুরাতন পোস্টপাড়ায় জেলা বিএনপি কার্যালয়ে এ সভা চলাকালে এ ঘটনা ঘটে।
পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, আগামী ২৬ ফেব্র"য়ারি রংপুরে বিভাগীয় যুব সমাবেশকে সামনে রেখে জেলা যুবদলের কর্মীসভা ডাকা হয়।
এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সহ-সভাপতি আব্দুল খালেক, যুগ্ম-সম্পাদক ফরহাদ হোসেন আজাদ, রইস আহমেদ ও সহ-সাংগঠনিক সম্পাদক আনিছুর রহমান লাকু।
সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সভা শুরু হয়।
কুড়িগ্রাম পৌরসভার নবনির্বাচিত মেয়র নূর ইসলাম নূরু বক্তব্য দেওয়ার পরপর দু'গ্র"পের মধ্যে কথা কাটাকাটি শুরু হলে কয়েকজন কর্মী কেন্দ্রীয় নেতাদের মারধর করে।
নাম প্রকাশে অনিচ্ছুক যুবদলের কয়েকজন নেতা জানান, গত পৌরসভা নির্বাচনের সময় নূর ইসলাম নূরু দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে মেয়র পদে প্রার্থী হন।
এজন্য তাকে দল থেকে বহিষ্কার এবং জেলা যুবদলের আহ্বায়কের পদ থেকে অপসারণ করা হয়। এ নিয়ে বাকবিতণ্ডার এক পর্যায়ে এ ঘটনা ঘটে।
জেলা যুবদলের আহ্বায়ক মাজেদুল ইসলাম তারা বলেন, সভায় বক্তব্য দেওয়া নিয়ে ভুল বোঝাবুঝি হয়েছে মাত্র।
নূর ইসলাম নূরু বলেন, ভুল বোঝাবুঝি থেকে সামান্য ঘটনা ঘটেছে।
সদর থানার উপ-পরিদর্শক এম কফিল কেন্দ্রীয় যুবদল নেতাদের লাঞ্ছিত হওয়ার কথা স্বীকার করেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২২১৮ ঘ.
bdnews24