২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভাষা শহীদ দিবস উপলক্ষে বিএনপির দুদিনের কর্মসূচি

ভাষা শহীদ দিবস ও আন্তর্জাতিক ভাষা দিবস উপলক্ষে দুই দিনের কর্মসূচি গ্রহণ করেছে বিএনপি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Feb 2011, 08:15 AM

Updated : 24 Aug 2022, 02:32 PM

ঢাকা, ফেব্রুয়ারি ১৮ ( বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম )- ভাষা শহীদ দিবস ও আন্তর্জাতিক ভাষা দিবস উপলক্ষে দুই দিনের কর্মসূচি গ্রহণ করেছে বিএনপি। কর্মসূচির মধ্যে আছে- ২০ ফেব্রুয়ারি বিকাল ৩টায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আলোচনা সভা এবং ২১ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৬টায় কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দেওয়া। ২১ ফেব্রুয়ারি কেন্দ্রীয় কার্যালয়সহ দেশের সব স্থানে বিএনপি কার্যালয়ে কালো পতাকা তোলা হবে, জাতীয় পতাকা থাকবে অর্ধনমিত। শুক্রবার নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক যৌথসভায় কর্মসূচির বিষয়ে সিদ্ধান্ত হয়। সভার পর বিএনপি মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন কর্মসূচিগুলো সাংবাদিকদের জানান। বিএনপি মহাসচিবের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ছিলেন দলের সহসভাপতি আলতাফ হোসেন চৌধুরী, সেলিমা রহমান, আবদুল্লাহ আল নোমান, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু, সিনিয়র যুগ্ম মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, যুগ্ম মহাসচিব মিজানুর রহমান মিনু, সালাউদ্দিন আহমেদ, রুহুল কবির রিজভী, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, গোলাম আকবর খোন্দকার, অর্থনৈতিক বিষয়ক সম্পাদক আবদুস সালাম, বিরোধীদলীয় প্রধান হুইপ জয়নুল আবদিন ফারুক, সহ দপ্তর সম্পাদক আবদুল লতিফ জনি, আসাদুল করীম শাহিন প্রমুখ। সহযোগী সংগঠনের নেতাদের মধ্যে ছিলেন যুবদলের সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, মহিলা দলের সভানেত্রী নুরে আরা সাফা, সাধারণ সম্পাদক শিরিন সুলতানা, স্বেচ্ছাসেবক দলের সভাপতি হাবিবউন নবী খান সোহেল, ওলামা দলের সভাপতি আবদুল মালেক, সাধারণ সম্পাদক শাহ নেসারুল হক, তাঁতী দলের সভাপতি হুমায়ুন ইসলাম খান, জাসাস সভাপতি এমএ মালেক, ছাত্র দলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু,সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম খান আলিম প্রমুখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমআই/১৪১০ ঘ.