২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জিয়ার কবরে উলামা দলের মিলাদ

ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষে বুধবার সকালে প্রয়াত প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবরে মিলাদ মাহফিলের আয়োজন করে জাতীয়তাবাদী উলামা দল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Feb 2011, 11:45 AM

Updated : 24 Aug 2022, 02:32 PM

ঢাকা, ফেব্র"য়ারি ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষে বুধবার সকালে প্রয়াত প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবরে মিলাদ মাহফিলের আয়োজন করে জাতীয়তাবাদী উলামা দল। সকাল ১১টায় এ মিলাদ মাহফিলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, উলামা দলের সভাপতি আবদুল মালেক, সাধারণ সম্পাদক শাহ নেসারুল হকসহ নেতা-কর্মীরা অংশ নেন। পরে নেতা-কর্মীরা জিয়ার কবরে ফাতেহা পাঠ করে তার আত্মার মাগফিরাত চেয়ে মুনাজাত করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/জেকে/১৭৪০ ঘ.