২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'স্থানীয়রাই চায় না ২০০ পৌরসভা'

নাগরিক সুবিধা না থাকায় অন্তত ২০০ পৌরসভার মানুষ চায় না পৌরসভা থাকুক। শুধু রাজনৈতিক বিবেচনায় নীতিমালা ভঙ্গ করে চারদলীয় জোট সরকার এসব পৌরসভা করেছে বলে অভিযোগ স্থানীয় সরকার মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামের।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Feb 2011, 03:12 PM

Updated : 24 Aug 2022, 02:31 PM

ঢাকা, ফেব্র"য়ারি ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নাগরিক সুবিধা না থাকায় অন্তত ২০০ পৌরসভার মানুষ চায় না পৌরসভা থাকুক। শুধু রাজনৈতিক বিবেচনায় নীতিমালা ভঙ্গ করে চারদলীয় জোট সরকার এসব পৌরসভা করেছে বলে অভিযোগ স্থানীয় সরকার মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামের। সোমবার জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে সম্পূরক প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন। বর্তমানে দেশে ৩১১ পৌরসভা রয়েছে। নওয়াব আলী আব্বাস খানের সম্পূরক প্রশ্নের জবাবে আশরাফ বলেন, "বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে নিয়মনীতি ভঙ্গ করে অনেক এলাকাকে পৌরসভা করা হয়েছে। এসব পৌরসভায় ৯০ ভাগ জুড়ে ধানী জমি রয়েছে। এ পৌরসভাগুলোর আয় বাড়ার কোনো সম্ভাবনা নেই। "নীতিমালা ভঙ্গ করে পৌরসভা কী পরিমাণ করা হয়েছে তা খতিয়ে দেখা হবে। আমরা চাই, সব পৌরসভা অক্ষুণ