২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রাম আ.লীগে 'ছেলেখেলা' বন্ধ করুন: আশরাফ

নগর আওয়ামী লীগে পাল্টা-পাল্টি বহিষ্কারের ঘটনাকে 'ছেলেখেলা' আখ্যায়িত করে তা বন্ধ করতে বলেছেন দলের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Feb 2011, 05:51 PM

Updated : 24 Aug 2022, 02:30 PM

চট্টগ্রাম, ফেব্র"য়ারি ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নগর আওয়ামী লীগে পাল্টা-পাল্টি বহিষ্কারের ঘটনাকে 'ছেলেখেলা' আখ্যায়িত করে তা বন্ধ করতে বলেছেন দলের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম। শুক্রবার সন্ধ্যায় নগরীর মুসলিম হলে আওয়ামী লীগের প্রয়াত প্রেসিডিয়াম সদস্য, মুক্তিযুদ্ধের সংগঠক ও সাবেক রাষ্ট্রদূত আতাউর রহমান খান কায়সারের নাগরিক শোকসভায় তিনি প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন। সৈয়দ আশরাফ নগর আওয়ামী লীগ নেতাদের প্রতি তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেন, "আওয়ামী লীগের মত একটি ঐতিহ্যবাহী সংগঠনে এক্সপেলের নামে আপনারা শিশুদের মতো যে খেলা করছেন তা লজ্জাকর। ''আপনারা একজন আরেকজনকে বহিষ্কার করছেন। আপনারা কি গঠনতন্ত্র পড়েন না, নাকি পড়েও বিশ্বাস করেন না?" এসময় মঞ্চে ছিলেন নগর কমিটির যুগ্ম আহ্বায়ক আফসারুল আমীন ও কোষাধ্যক্ষ আবদুচ ছালাম। দু'জনই নগর আওয়ামী লীগের রাজনীতিতে সভাপতি এবিএম মহিউদ্দিন চৌধুরীর বিরোধী হিসেবে পরিচিত। স্থানীয় সরকার মন্ত্রী স্থানীয় আওয়ামী লীগে সা