২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রাম বারে সরকার সমর্থকদের জয়

চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে জয়ী হয়েছে আওয়ামী লীগের একাংশ ও বামপন্থী প্যানেলের প্রার্থীরা। আওয়ামী লীগের অপর অংশ জিতেছে ১২টি পদে। ১৭টি পদের বাকি তিনটি পেয়েছে বিএনপি-জামায়াত সমর্থক আইনজীবীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Feb 2011, 04:42 AM

Updated : 24 Aug 2022, 02:30 PM

চট্টগ্রাম, ফেব্র"য়ারি ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে জয়ী হয়েছে আওয়ামী লীগের একাংশ ও বামপন্থী প্যানেলের প্রার্থীরা। আওয়ামী লীগের অপর অংশ জিতেছে ১২টি পদে। ১৭টি পদের বাকি তিনটি পেয়েছে বিএনপি-জামায়াত সমর্থক আইনজীবীরা। বৃহস্পতিবার দিনব্যাপী ভোটগ্রহণের পর রাত সাড়ে ১০টায় জেলা আইনজীবী সমিতি মিলনায়তনে নির্বাচনের ফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার খোরশেদ আলম চৌধুরী। এবারের নির্বাচনে আওয়ামী লীগের একাংশ এবং বামপন্থীরা 'সমমনা আইনজীবী সংসদ' ব্যানারে নির্বাচন করে। আওয়ামী লীগের অন্য অংশ নির্বাচন করে 'সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ'র ব্যানারে। বিএনপি-জামায়াত সমর্থকদের প্যানেল ছিলো 'আইনজীবী ঐক্য পরিষদ'। সভাপতি নির্বাচিত হয়েছেন সমমনা সংসদের সালেহউদ্দিন হায়দার সিদ্দিকী। তিনি পেয়েছেন ১ হাজার ৬৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সমন্বয় পরিষদের নজমুল হাসান আলমগীর পেয়েছেন ৬৪৩ ভোট। সমমনা সংসদের মাহাবুবুল আলম ৯৮৯ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সমন্বয় পরিষদের মেজবাহুর রহমান ৭১৭ ভোট পান। সমমনা সংসদ থেকে রণজিত কুমার মিত্র জ্যেষ্ঠ সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন। আওয়ামী লীগ সমর্থিত সমন্বয় পরিষদ থেকে নির্বাচিতরা হলেন- সহসভাপতি নুরুল আলম, অর্থ সম্পাদক তুহিন গাঙ্গুলি, পাঠাগার সম্পাদক এসএমএইচ ইকবাল চৌধুরী, সাংস্কৃতিক সম্পাদক সৈয়দা ফাতেমা পারভীন, সদস্য- জোবায়দা গুলশান আরা, নুরুল ইসলাম, পাপড়ি সুলতানা, আবু আব্দুল্লাহেল হেলাল, মোহাম্মদ নাছির উদ্দিন, পারভীন আক্তার, রানা মজুমদার ও হাসিনা আক্তার। বিএনপি-জামায়াত সমর্থিত ঐক্য পরিষদ থেকে নির্বাচিতরা হলেন- সহ সম্পাদক মো. আবু তাহের, সদস্য হাসনা হেনা ও মোরশিদা বেগম। প্রধান নির্বাচন কমিশনার সাংবাদিকদের জানান, ২ হাজার ১২৫ জন ভোটারের মধ্যে ১ হাজার ৮৩৬ জন ভোট দিয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এমআই/১০৩০ ঘ.