ঢাকা, ফেব্র"য়ারি ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ব্যালট পেপার ছিনতাই, বিশৃঙ্খলা-সহিংসতায় ভোটকেন্দ্রের নির্বাচন ও ফল স্থগিত হওয়া সাত পৌরসভার ঘটনায় দায়ীদের শনাক্ত করতে সাতটি তদন্ত কমিশন করেছে নির্বাচন কমিশন (ইসি)।
আগামী সপ্তাহে কার্যপরিধি নির্ধারণ করে কমিশনকে ১৫ দিনের মধ্যে তদন্ত শেষ করতে বলবে ইসি।
বৃহস্পতিবার ইসি সচিবালয়ের উপ-সচিব (আইন) হেলাল চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানান।
এই কর্মকর্তা জানান, গত ১৮ জানুয়ারি পৌর নির্বাচনের সময় নোয়াখালীর ১৭টি কেন্দ্র, সেনবাগের সবক'টি কেন্দ্র, ফেনীর দুইটি, হবিগঞ্জ ও নাঙ্গলকোটের একটি করে ভোটকেন্দ্রে ভোট গ্রহণ স্থগিত করা হয়। এছাড়া ফেনী জেলার সোনাগাজী পৌরসভার একটি ও টাঙ্গাইলের ঘাটাইল পৌরসভার একটি কেন্দ্রের ভোট গণনা ও ফল ঘোষণাও স্থগিত করা হয়।
হেলাল চৌধুরী জানান, আইন মন্ত্রণালয়ের পরামর্শে কমিশগুলো গঠন করা হয়েছে। মন্ত্রণালয়ের গত ৩১ জানুয়ারি জারি করা প্রজ্ঞাপন ইসি বুধবার পেয়েছে।
অতিরিক্ত জেলা জজের সমন্বয়ে প্রতিটি এলাকার জন্য আলাদাভাবে এক সদস্য বিশিষ্ট এ কমিশন গঠন করা হয়।
ঢাকার অতিরিক্ত জেলা জজ বোরহান উদ্দিন আহমেদকে নোয়াখালী, নারায়ণগঞ্জের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. আরিফুর রহমানকে সেনবাগ, ঢাকার অতিরিক্ত মহানগর দায়রা জজ মাহতাব হোসেনকে ফেনী, চট্টগ্রামের অতিরিক্ত জেলা জজ এবিএম নিজামুল হককে সোনাগাজী, ঢাকার অতিরিক্ত জেলা জজ এসএম আমিনুল ইসলামকে নাঙ্গলকোট, সিলেটের অতিরিক্ত জেলা জজ নাজির আহমেদকে হবিগঞ্জ ও মানিকগঞ্জে
bdnews24