২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সদস্যপদ রক্ষার বিষয়টি মাথায় আছে: ফারুক

বিরোধীদলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক বলেছেন, সংসদে দলীয় সাংসদের সদস্যপদ টিকিয়ে রাখার ক্ষেত্রে 'আইনগত বিষয়টি' তাদো মাথায় রয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Feb 2011, 12:44 PM

Updated : 24 Aug 2022, 02:29 PM

ঢাকা, ফেব্র"য়ারি ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিরোধী দলের সংসদে ফেরার ইচ্ছে থাকলেও সরকার নানাভাবে তা বাধাগ্রস্ত করছে বলে অভিযোগ করেছেন বিরোধীদলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক। তবে দলীয় সাংসদের সদস্যপদ টিকিয়ে রাখার ক্ষেত্রে 'আইনগত বিষয়টি' মাথায় রয়েছে বলে জানিয়েছেন তিনি। বৃহস্পতিবার সংসদের মিডিয়া সেন্টারে আয়োজিত এক ব্রিফিংয়ে বিরোধীদলীয় চিফ হুইপ এ কথা বলেন। এর আগে বিকাল ৩টা থেকে সংসদ ভবনের পঞ্চম তলায় স্পিকারের কার্যালয়ের বাইরে প্রায় এক ঘণ্টা অবস্থান কর্মসূচি পালন করে বিএনপি দলীয় সংসদ সদস্যরা। বিএনপির সদস্যরা স্পিকারের কার্যালয়ের সমানে পৌঁছালে সার্জেন্ট অব আমর্স তাদের বাধা দেয়। এরপর কার্যালয়ের বাইরে কাছাকাছি একটি স্থানে বসে পড়েন তারা। জয়নুল আবদিন ফারুকের নেতৃত্বে বরকত উল্লাহ বুলু, মোশাররফ হোসেন, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, আবুল খায়ের ভূঁইয়া, নীলুফার চৌধুরী মনি, রেহানা আখতার রানু, শাম্মী আখতার, আসিফা আশরাফি পাপিয়াস ২৫ জন সংসদ সদস্য অবস্থান কর্মসূচিতে অংশ নেন। জামায়াতে ইসলামীর সংসদ সদস্য হামিদুর রহমান আজাদও তাদের সঙ্গে ছিলেন। পরে তারা পুলিশি নির্যাতনে প্রতিকার চেয়ে স্পিকারের কাছে স্মারকলিপি দেন। স্পিকার বিদেশে অবস্থান করায় তার সহকারী একান্ত সচিব স্মারকলিপি গ্রহণ করেন। ব্রিফিংয়ে ফারুক জানান, গত ৭ ফেব্র"য়ারি হরতালের সময় ও এর আগের দিন বিরোধীদলীয় সংসদ সদস্য ও নেতাকর্মীদের ওপর নির্যাতনের প্রতিবাদে এই অবস্থান কর্মসূচি পালন করেছেন তারা। মুন্সীগঞ্জে সহিংস বিক্ষোভের ঘটনায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে দায়ের তরা মামলা প্রত্যাহারসহ বিভিন্ন দাবিতে ওইদিন সারাদেশে সকাল-সন্ধ্যা হরতাল পালন করে বিএনপি। বিরোধী দল চলতি অধিবেশনে সংসদে ফিরছে কি না- জানতে চাইলে ব্রিফিংয়ে জয়নুল আবদিন ফারুক বলেন, "সরকার আন্তরিক হলে ও সংসদের ফেরার পরিবেশ সৃষ্টি করলে আমরা সংসদে ফিরব।" বিএনপির সংসদে না যাওয়ার জন্য সরকারি দল দায়ী বলেও মন্তব্য করেন তিনি। ফারুক বলেন, "যখনই বিএপি সংসদে যাওয়ার ইচ্ছে প্রকাশ করে, চিন্তা করে; তখনই সরকার তাদেরকে বাইরে রাখতে চায়। স