২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যুবদল-লীগের সভা ঘিরে ১৪৪ ধারা দৌলতপুরে

এক স্থানে এক সময়ে সরকার সমর্থক যুবলীগ ও বিরোধী দল সমর্থক যুবদলের সভাকে কেন্দ্র করে মানিকগঞ্জের দৌলতপুর উপজেলায় ১৪৪ ধারা জারি করে সব ধরনের সমাবেশের ওপর নিষেধাজ্ঞা আরোপ হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Feb 2011, 06:02 AM

Updated : 24 Aug 2022, 02:29 PM

মানিকগঞ্জ, ফেব্রুয়ারি ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এক স্থানে এক সময়ে সরকার সমর্থক যুবলীগ ও বিরোধী দল সমর্থক যুবদলের সভাকে কেন্দ্র করে মানিকগঞ্জের দৌলতপুর উপজেলায় ১৪৪ ধারা জারি করে সব ধরনের সমাবেশের ওপর নিষেধাজ্ঞা আরোপ হয়েছে। বুধবার সকাল ১০টায় উপজেলার রামচন্দ্রপুর গ্রামে স্থানীয় যুবদল কর্মিসভার আহ্বান করে। একই সময়ে যুবলীগও ওই স্থানে সমাবেশের ডাক দেয়। দুই পক্ষের মুখোমুখি অবস্থানের কারণে সহিংসতা এড়াতে ১৪৪ ধারা জারি করা হয়েছে বলে দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা খোদেজা খাতুন সাংবাদিকদের জানিয়েছেন। সভা-সমাবেশের ওপর এ নিষেধাজ্ঞা বুধবার সকাল ৭টা থেকে রাত ১২টা পর্যন্ত বলবৎ থাকবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১১৫৫ ঘ.