২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রাম আ. লীগ 'মহিউদ্দিন-দানু'মুক্ত কমিটির দাবি বিরোধদের

চট্টগ্রামে 'মহিউদ্দিন-দানু'মুক্ত নগর আওয়ামী লীগ কমিটি গঠনের দাবি জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আফছারুল আমীন ও সাংসদ নুরুল ইসলাম বিএসসির অনুসারীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Feb 2011, 04:47 PM

Updated : 24 Aug 2022, 02:28 PM

চট্টগ্রাম, ফেব্র"য়ারি ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামে 'মহিউদ্দিন-দানু'মুক্ত নগর আওয়ামী লীগ কমিটি গঠনের দাবি জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আফছারুল আমীন ও সাংসদ নুরুল ইসলাম বিএসসির অনুসারীরা। মঙ্গলবার বিকালে চট্টগ্রাম প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে তারা এ দাবি তুলে ধরেন। সংবাদ সম্মেলনে ওয়ার্ড নেতাদের পক্ষে লিখিত বক্তব্য পড়ে শোনান ৪২ নম্বর দক্ষিণ পতেঙ্গা ওয়ার্ডের সাধারণ সম্পাদক নুরুল আলম। তিনি বলেন, চট্টগ্রাম বর্তমান নগর কমিটি অনুমোদনহীন ও অবৈধ হওয়ায় সভাপতি সাধারণ সম্পাদকও অবৈধ। তাদের সব কার্যক্রম, সিদ্ধান্তও গঠনতন্ত্র মোতাবেক করা হয়নি। কাজেই এবিএম মহিউদ্দিন চৌধুরী ও কাজী ইনামুল হক দানু এই কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের পদ ব্যবহার করতে পারেন না। ওয়ার্ড নেতারা বলেন, তারা গঠনতন্ত্র অনুযায়ী দল পরিচালনা করে ডিজিটাল বাংলাদেশ গড়তে চান। এর এ জন্য সবার সহযোগিতা প্রয়োজন। নগর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আফছারুল আমীন, সহ-সভাপতি নুরুল ইসলাম বিএসসি, যুগ্ম সম্পাদক ইব্রাহীম হোসেন চৌধুরী বাবুল ও কোষাধ্যক্ষ আবদুচ ছালামের অনুসারী ২৯টি ওয়ার্ডের প্রতিনিধিরা এ সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বলে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়। এ অবস্থায় আফসারুল আমীন বা নুরুল ইসলাম বিএসসিসহ অন্যরা পদ ব্যবহার করলে মেনে নেবেন কি না জানতে চাইলে পাথরঘাটা ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও সাবেক কাউন্সিলর জালাল উদ্দিন ইকবাল বলেন, "কমিটি যেহেতু 'অবৈধ' সেহেতু আফসারুল আমীন, নুরুল ইসলাম বিএসসিসহ অন্যান্য নেতাদেরও পদ ব্যবহারের পক্ষে আমরা নই।" মহিউদ্দিন-দানুর 'স্বৈচারাচারী' কর্মকাণ্ডের ফলে নগর আওয়ামী লীগে চরম বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়েছে অভিযোগ করে নুরুল আলম বলেন, "দল আজ ধ্বংসের দ্বারপ্রান্তে পৌঁছে গেছে। তাদের স্বৈরাচারী কায়দায় সংগঠন পরিচালনা, উন্মাদ স্বভাব, অশোভন আচরণসহ বিভিন্ন হঠকারী সিদ্ধান্ত দলকে সবার কাছে প্রশ্নবিদ্ধ করে তুলেছে।" নগর কমিটির কার্যক্রমে গতি আনতে কেন্দ্রের হস্তক্ষেপের পাশাপাশি ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীদের সহযোগিতা চান তিনি। অন্যদের মধ্যে ওয়ার্ড কাউন্সিলর ও বাগমনিরাম ওয়ার্ডের সভাপতি গিয়াস উদ্দিন, কাউন্সিলর গোলাম মোহাম্মদ চৌধুরী, মহিলা ওয়ার্ড কাউন্সিলর রেহানা বেগম রানু, দেওয়ান বাজার ওয়ার্ডের সাধারণ সম্পাদক খাইরুল ইসলাম, উত্তর পতেঙ্গার আসলাম হোসেন, উত্তর কাট্টলী ওয়ার্ডের সাধারণ সম্পাদক অ্যাডভেঅকেট আনোয়ারুল কবীর চৌধুরী, আলকরণের তারেক সোলেমান সেলিম সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন। নগর আওয়ামী লীগের সভাপতি এবিএম মহিউদ্দিন চৌধুরী ও সাধারণ সম্পাদক কাজী ইনামুল হক দানুর নেতৃত্বাধীন কমিটি স