২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ধর্ম নিরপেক্ষতার অপব্যাখ্যা করা হচ্ছে: হাসিনা

ধর্ম নিরপেক্ষতার অপব্যাখ্যা দিয়ে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা চলছে মন্তব্য করে ইমাম ও ধর্মীয় নেতাদের এ বিষয়ে সতর্ক থাকতে বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Feb 2011, 03:53 PM

Updated : 24 Aug 2022, 02:28 PM

ঢাকা, ফেব্র"য়ারি ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ধর্ম নিরপেক্ষতার অপব্যাখ্যা দিয়ে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা চলছে মন্তব্য করে এ বিষয়ে সতর্ক থাকার জন্য ইমাম ও ধর্মীয় নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে প্রশিক্ষণপ্রাপ্ত ইমামদের জাতীয় সম্মেলনে প্রধানমন্ত্রী বলেন, "মানুষ আপনাদের কাছে ইসলামের সার্বিক ব্যাখ্যা জানতে চায়। এ জন্য ইসলামের অপব্যাখ্যাকারী ও ধর্ম ব্যবসায়ীদের ব্যাপারে আপনাদের সজাগ থাকতে হবে।" তিনি বলেন, "এক শ্রেণীর মানুষ ধর্ম নিরপেক্ষতার অপব্যাখ্যা দিয়ে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। ধর্ম নিরপেক্ষতার অর্থ হচ্ছে- বিভিন্ন ধর্মের মানুষ স্বাধীনভাবে তাদের ধর্মীয় রীতি-নীতি পালন করবে। আর এটিই হচ্ছে ইসলামের মর্মবাণী।" ইসলামকে শান্তি ও স