কুষ্টিয়া, ফেব্র"য়ারি ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় স্থানীয় বিএএনপি'র দুই গ্র"প মঙ্গলবার একই স্থানে সভা ডাকায় প্রশাসন ১৪৪ ধারা জারি করেছে।
আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটার আশঙ্কায় সোমবার রাত ১০টার দিকে ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাজিবুল ইসলাম এ ঘোষণা দেন। সোমবার রাতেই ঘোষণাটি মাইকিং করে প্রচার করা হয়েছে।
ভেড়ামারা থানার ওসি সরোয়ার হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "জেলা বিএনপি'র সাবেক সভাপতি ও সাবেক সাংসদ অধ্যাপক শহীদুল ইসলাম সমর্থিত গ্র"প এবং জেলা বিএনপির সহ-সভাপতি ও ভেড়ামারা উপজেলা বিএনপি'র সভাপতি মহসিন রেজা সমর্থিত গ্র"প আলাদা আলাদা ঘোষণা দিয়ে মঙ্গলবার সকাল ১০টায় ভেড়ামারার গোডাউন মোড়ে সভা আহ্বান করে। ওই সভাকে কেন্দ্র করে উভয় পক্ষের নেতা-কর্মীদের মধ্যে তীব্র উত্তেজনা সৃষ্টি হয়।"
তিনি বলেন, "গোডাউন মোড়ে এই সভাকে কেন্দ্র করে দুই গ্র"পের মধ্যে সংঘর্ষ হতে পারে বলে গোয়েন্দা পুলিশের কাছ থেকে তথ্য পাওয়ার পর আমি ইউএনওকে বিষয়টি অবহিত করি।"
ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাজিবুল ইসলাম জানান, একই স্থানে দুই গ্র"পের সভাকে কেন্দ্র করে আইন শৃঙ্খলা-পরিস্থিতির অবনতি ঘটার আশঙ্কায় ওই এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/কেএমএস/১০৩৭ ঘ.
bdnews24