ঢাকা, ফেব্র"য়ারি ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পুলিশের বাধায় সোমবার মাঠে নামতে পারেনি বিএনপি। বিক্ষিপ্ত কিছু ঘটনা ছাড়া দলটির ডাকা এদিনের সকাল-সন্ধ্যা হরতাল ঢিলেঢালাভাবে পালিত হয়েছে।
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে পুলিশ এবং সরকারি দলের কর্মীদের সঙ্গে বিএনপির নেতা-কর্মীদের সংঘর্ষ এবং ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।
বিএনপি দাবি করেছে, এই হরতালে ঢাকাসহ সারাদেশে তাদের পাঁচশ নেতা-কর্মী গ্রেপ্তার ও বিভিন্ন স্থানে পুলিশ ও ক্ষমতাসীন দলের হামলায় আট শতাধিক আহত হয়েছে।
ঢাকা মহানগর পুলিশ বলেছে, রাজধানীর বিভিন্ন স্থান থেকে গাড়ি পোড়ানো এবং রাজপথে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে ২৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
গুলশানে বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান ও চেয়াপারসনের উপদেষ্টা এমএ কাইয়ুম অবস্থান করেন। নজরুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ধানমণ্ডিতে ঢাকা জেলার সভাপতি আবদুল মান্নানের বাসায় হামলা চালিয়েছে যুবলীগ ও ছাত্রলীগের কর্মীরা। এ ছাড়া দিনাজপুর, নরসিংদীসহ বিভিন্ন স্থানে পুলিশ আমাদের নেতাদের গ্রেপ্তার করেছে, নির্যাতন চালাচ্ছে।"
আড়িয়ল বিলে বিমানবন্দর নিয়ে সহিংস ঘটনায় খালেদা জিয়ার বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার, পুঁজিবাজারে অস্থিরতার জন্য দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধসহ কয়েকটি দাবিতে প্রধান বিরোধী দল বিএনপি সোমবার সারাদেশে সকাল-সন্ধ্যা এ হরতাল ডাকে। এটি এ সরকারের সময়ে বিএনপির চতুর্থ হরতাল।
দোকান বন্ধ, যন্ত্রচালিত যান কম
সোমবার রাজধানীতে দোকান-পাট বন্ধ ছিলো। যন্ত্রচালিত যানবাহনের সংখ্যা ছিলো কম। তবে রাস্তায় বিপুল সংখ্যাক রিকসা চলাচল করেছে।
সচিবালয়, আদালত ও বাণিজ্যিক ব্যাংকগুলোয় স্বাভাবিক কাজকর্ম চলেছে। হরতালে দূরপাল্ল
bdnews24