২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'বিদেশি প্রভুর এজেন্ডা বাস্তবায়নে বিএনপির হরতাল'

বিদেশি প্রভুদের এজেন্ডা বাস্তবায়নের জন্যই বিএনপি হরতাল দিয়েছে বলে দাবি করেছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ। (বিস্তারিত)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Feb 2011, 12:36 PM

Updated : 24 Aug 2022, 02:28 PM

ঢাকা, ফেব্র"য়ারি ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিদেশি প্রভুদের এজেন্ডা বাস্তবায়নের জন্যই বিএনপি হরতাল দিয়েছে বলে দাবি করেছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ। বিএনপির সোমবারের হরতালকে অগণতান্ত্রিক, অন্যায় ও অযৌক্তিক অ্যাখ্যা দিয়ে খালেদা জিয়াকে উদ্দেশ্য করে তিনি বলেছেন, "হরতালে বাধা দেই না বলে ভবিষ্যতেও যে বাধা দেব না সেটা ভাবলে ভুল করবেন। জনগণের জানমাল রক্ষায় ধ্বংসাত্মক কর্মসূচি পালনে বাধা দেওয়া হবে। হরতাল কঠোরভাবে দমন করা হবে।" সোমবার বিকালে আওয়ামী লীগ সভানেত্রীর ধানমণ্ডির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন হানিফ। আওয়ামী লীগের নেতা-কর্মীরা হরতালে বাধা দেয়নি দাবি করে তিনি বলেন, "আওয়ামী লীগের নেতাকর্মীরা রাজপথে থাকলে বিএনপি রাজপথে নামতেই সাহস পেত না।" হানিফ বলেন, আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ