২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ছেলের অভিভাবকত্ব: এরশাদ না আসায় শুনানি পিছিয়েছে

ছেলেকে ফিরে পেতে বিদিশার করা মামলায় শাহতাব জারাব এরিকের অভিভাবকত্ব ও হেফাজতের মামলায় সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ আদালতে না আসায় শুনানি পিছিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Feb 2011, 10:44 AM

Updated : 24 Aug 2022, 02:28 PM

ঢাকা, ফেব্র"য়ারি ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ছেলেকে ফিরে পেতে বিদিশার করা মামলায় শাহতাব জারাব এরিকের অভিভাবকত্ব ও হেফাজতের মামলায় সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ আদালতে না আসায় শুনানি পিছিয়েছে। রোববার এ মামলার শুনানির দিন ছিল। এ সময় এরশাদের পক্ষে শুনানির সময় চাওয়া হলে ঢাকার ১৫তম সহকারী জজ শাম্মী আকতার আগামী ১৪ ফেব্র"য়ারি শুনানির দিন ধার্য করেন। এ মামলায় বিদিশা আদালতে হাজির হন। এরশাদের পক্ষে তার আইনজীবী শেখ সিরাজুল ইসলাম আদালতে ছিলেন। এরিক তার বাবা এরশাদ না মা বিদিশার কাছে থাকবে এ ব্যাপারে গত ০২ ফেব্র"য়ারি এরিকের মতামত গ্রহণ করেছে আদালত। অবশ্য আদালতে এরিক কী বলেছে, তা জানা যায়নি। এ মামলায় গত ৫ জানুয়ারি বিচারক এরিককে আদালতে হাজির করার নির্দেশ দেন। সে অনুযায়ী ০২ ফেব্র"য়ারি তাকে হাজির করা হয়। এর আগে গত বছরের ১ নভেম্বর বিচারকের খাসকামরায় সাক্ষ্য দেন জাতীয় পার্টির চেয়ারম্যান এরশাদ। পরে বিদিশার আইনজীবী আব্দুল মান্নান খান তাকে জেরা করেন। ২০০৯ সালের ২৭ মে এরশাদের সাবেক স্ত্রী বিদিশা সিদ্দিক ঢাকার জেলা জজ আদালতে নাবালক সন্তান এরিককে হেফাজতে নিতে এরশাদের বিরুদ্ধে মামলা করেন। এদিকে গত বছরের ১৮ মার্চ এরশাদের বিরুদ্ধে ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ আদালতে বিদিশার দায়ের করা ৬০ কোটি টাকার ক্ষতিপূরণের মামলা বিচারাধীন রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এমইউএস/কেএমএস/১৬৪০ ঘ.