২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অর্থ লোপাটের জন্যই নতুন বিমানবন্দর: দেলোয়ার

সরকার অর্থ লোপাটের জন্যই নতুন বিমানবন্দর নির্মাণের পরিল্পনা করেছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Feb 2011, 04:01 PM

Updated : 24 Aug 2022, 02:27 PM

নারায়ণগঞ্জ, ফেব্র"য়ারি ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সরকার অর্থ লোপাটের জন্যই নতুন বিমানবন্দর নির্মাণের পরিল্পনা করেছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন। শনিবার সন্ধ্যায় নারায়ণগঞ্জ শহরের নিতাইগঞ্জ মণ্ডলপাড়া এলাকায় জাতীয়তাবাদী যুবদলের ঢাকা বিভাগীয় মহাসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। দেলোয়ার বলেন, শুধু আড়িয়ল বিলে বিমানবন্দর নির্মাণের সিদ্ধান্ত বাতিলের দাবি নয়, বেশ কয়েকটি ইস্যুতে বিএনপি ৭ ফেব্র"য়ারি সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে। দেশে আপাতত আর কোনো বিমানবন্দর নির্মাণ করার প্রয়োজন নেই মন্তব্য করে বিএনপি মহাসচিব বলেন, "বর্তমান বিমানবন্দরই পুরোপুরি ব্যবহার করার সম্ভব হয়নি। বিশেষজ্ঞরা বলছেন, বর্তমান বিমানবন্দর সংস্কার করে তা আরো ২৫/৩০ বছর ব্যবহার করা যাবে।" "শেয়াবাজারের ঘটনার মতো হাজার হাজার কোটি টাকা লুটপাট করার জন্যই প্রয়োজন না থাকার পরও সরকার নতুন বিমানবন্দর নির্মাণ করতে চাচ্ছে," বলেন তিনি। সোমবারের (৭ ফেব্র"য়ারি) হরতাল সফল করার আহ্বান জানিয়ে দেলোয়ার বলেন, "বিএনপির চেয়ারপরাসন খালেদা জিয়াসহ সব নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ এবং ১০ টাকা কেজি দরে চাল, ঘরে ঘরে চাকরিসহ নির্বাচনের আগে সরকারের দেওয়া সব প্রতিশ্র"তি পূরণের দাবিতেই এই হরতাল ডাকা হয়েছে।" গত দুই বছরে সরকার সব ক্ষেত্রেই ব্যর্থ হয়েছে দাবি করে এই বিএনপি নেতা বলেন, "আমরা চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছিলাম- আপনারা প্রমাণ করুণ কোন ক্ষেত্রে সফল হয়েছেন। কিন্তু আপনারা তা প্রমাণ করতে পারেননি।" বর্তমান সরকারকে 'গণতন্ত্রের লেবাসধারী স্বৈরাচার' আখ্যায়িত করে সরকার পতনের আন্দোলন ত্বরান্তিত করতে জাতীয়তাবাদী শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি। বিভাগীয় মহাসমাবেশ উপলক্ষে ১৭টি জেলা থেকে বাস ও ট্রাকে করে যুবদলের নেতাকর্মীরা নারায়ণগঞ্জে আসে। এছাড়া নারায়ণগঞ্জের বিভিন্ন প্রান্ত থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতাকর্মীরা সমাবেশে যোগ দেয়। জাতীয়বাদী যুবদলের ঢাকা বিভাগীয় সহ-সভাপতি সেলিমুজ্জামান সেলিমের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব আমানউল্লাহ আমান, সাংগঠনিক (ঢাকা বিভাগ) সম্পাদক ফজলুল হক মিলন, শিক্ষা বিষয়ক সম্পাদক খায়রুল কবির খোকন, যুবদলের কেন্দ্রীয় সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার সমাবেশে বক্তব্য রাখেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেকে/২২০০ ঘ.