২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হরতালের সমর্থনে চট্টগ্রামে বিএনপির একাংশের মিছিল

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার নামে মিথ্যা মামলা দায়েরের প্রতিবাদে ডাকা সোমবারের হরতালের সমর্থনে চট্টগ্রামে মিছিল সমাবেশ করেছে বিএনপি'র একাংশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Feb 2011, 03:58 PM

Updated : 24 Aug 2022, 02:27 PM

চট্টগ্রাম, ফ্রেব্র"য়ারি ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার নামে মিথ্যা মামলা দায়েরের প্রতিবাদে ডাকা সোমবারের হরতালের সমর্থনে চট্টগ্রামে মিছিল সমাবেশ করেছে বিএনপি'র একাংশ। শনিবার বিকালে বিএনপি'র কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী আব্দুল্লাহ আল নোমান এবং চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক মন্ত্রী মীর মোহাম্মদ নাছির উদ্দিনের সমর্থক নগর বিএনপির নেতাকর্মীরা নগর বিএনপি'র ব্যানারে এ মিছিল সমাবেশ করেন। নগরীর নাসিমন ভবনে দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন আব্দুল্লাহ আল নোমান। তিনি বর্তমান সরকারকে স্বৈরাচারী আখ্যা দিয়ে বলেন, "কোন স্বৈরাচার সরকার জনগণের দাবির মুখে বেশীদিন টিকে থাকতে পারে না। আড়িয়ল বিলের মানুষের প্রতিবাদের মুখে সরকার বিমানবন্দর নির্মাণের সিদ্ধান্ত বাতিল করতে বাধ্য হয়েছে।" তিনি বলেন, "দ্রব্যমূল্য বৃদ্ধি, গ্যাস-বিদ্যুৎ-পানি সংকটসহ বর্তমান সরকারের ব্যর্থতায় জনগণের নাভিশ্বাস উঠেছে। সরকার সবক্ষেত্রে ব্যর্থ দাবি করে তিনি বলেন, আড়িয়াল বিলের মত গণ-আন্দোলন সারা দেশে ছড়িয়ে পড়বে। পৌর নির্বাচনে জনগণ সরকারকে 'মহাবিপদ সংকেত' দেখিয়েছে বলে তিনি মন্তব্য করেন। বিএনপি'র কেন্দ্রীয় সহ-শ্রম বিষয়ক সম্পাদক এএম নাজিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে সাবেক মন্ত্রী মীর মোহাম্মদ নাছির উদ্দিন বলেন, "এ সরকারের পায়ের নিচে মাটি নেই। সরকার সম্পূর্ণ জনবিচ্ছিন্ন হয়ে পড়েছে। সরকারের পতন এখন সময়ের ব্যাপার মাত্র। জনগণের আন্দোলনের মুখে শেখ হাসিনাকে মিশরের হোসনি মোবারকের পরিণতি বরণ করতে হবে বলে তিনি মন্তব্য করেন।" সমাবেশে অন্যন্যের মধ্যে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য আনোয়ার হোসেন, মাহবুবুর রহমান শামীম, মহানগর বিএনপি নেতা এম এ ছবুর, আব্দুস সাত্তার, মহানগর যুবদলের সভাপতি আবুল হাশেম বক্কর, উত্তর জেলা যুবদল সভাপতি উদয় কুসুম বড়