২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হরতালের সঙ্গে বিশ্বকাপের সম্পর্ক নেই: বিএনপি

আগামী সোমবারের হরতালের সঙ্গে বিশ্বকাপ ক্রিকেটের কোনো সম্পর্ক নেই দাবি করে বিএনপি নেতা নজরুল ইসলাম খান উল্টো ২০০৪ সালে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের সময় হরতাল ডাকার জন্য বর্তমান ক্ষমতাসীন দলের সমালোচনা করেছেন। (বিস্তারিত)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Feb 2011, 07:44 AM

Updated : 24 Aug 2022, 02:27 PM

ঢাকা, ফেব্রুয়ারি ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আগামী সোমবারের হরতালের সঙ্গে বিশ্বকাপ ক্রিকেটের কোনো সম্পর্ক নেই দাবি করে বিএনপি নেতা নজরুল ইসলাম খান উল্টো ২০০৪ সালে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের সময় হরতাল ডাকার জন্য বর্তমান ক্ষমতাসীন দলের সমালোচনা করেছেন। হরতালের সমর্থনের নয়াপল্টনে লিফলেট বিলির সময় শুক্রবার তিনি সাংবাদিকদের বলেছেন, "আমাদের প্রতিপক্ষ বলছে, হরতাল ডেকে আমরা বিশ্বকাপ ক্রিকেট বানচাল করার চেষ্টা করছি। এটা ঠিক নয়। ওই আয়োজনের ১০ দিন আগে ডাকা হরতালে কীভাবে আয়োজন বিঘি