২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাগুরায় বিএনপি চার নেতাকর্মী বহিষ্কার

দলের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগে মাগুরা জেলা বিএনপি, যুবদল ও ছাত্রদলের চার নেতাকে বহিষ্কার করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Feb 2011, 02:35 PM

Updated : 24 Aug 2022, 02:27 PM

মাগুরা, ফেব্র"য়ারি ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দলের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগে মাগুরা জেলা বিএনপি, যুবদল ও ছাত্রদলের চার নেতাকে বহিষ্কার করা হয়েছে। এরা হলেন, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন আহমেদ, সাবেক যুগ্ম-আহ্বায়ক ইকবাল আখতার খান কাফুর, জেলা যুবদল সভাপতি আলমগীর হোসেন ও জেলা ছাত্রদল সভাপতি কবীর হোসেন। শুক্রবার বিকালে জেলা বিএনপির এক বর্ধিত সভায় এ বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়। গত পৌর নির্বাচনে দলের পরাজয় পর্যালোচনা এবং আসন্ন ইউপি নির্বাচনে করণীয় বিষয়ে এ সভা অনুষ্ঠিত হয়। জেলা বিএনপি সভাপতি কবীর মুরাদের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় বিএনপি সহযোগী সংগঠনের নেতারা বক্তব্য রাখেন। সভা শেষে জেলা বিএনপি সভাপতি কবীর মুরাদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সম্প্রতি অনুষ্ঠিত পৌর নির্বাচনে বিএনপির তৃণমূল নেতাকর্মীদের মতামতের ভিত্তিতে আইয়ুব হোসেনকে মেয়র প্রার্থী করা হয়। কিন্তু দলের মতামত উপেক্ষা করে একটি অংশ ফারুকুজ্জামান ফারুককে প্রার্থী করে। বহিষ্কারের এ সিদ্ধান্তের কথা শিগগিরই কেন্দ্রে পাঠানো হবে বলে তিনি জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৯২০ ঘ.