ঢাকা, ফেব্র"য়ারি ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিআইডব্লিউটিসি যেসব তথ্য দিয়েছিল- তা ষষ্ঠ পঞ্চবার্ষিক পরিকল্পনার খসড়ায় যথাযথভাবে অন্তর্ভুক্ত করা হয়নি বলে মন্তব্য করেছেন নৌ পরিবহন মন্ত্রী শাজাহান খান।
বুধবার ষষ্ঠ পঞ্চবার্ষিক পরিকল্পনা (২০১১-২০১৫) দলিলের খসড়ার উপর চতুর্থ জাতীয় সংলাপে তিনি এ মন্তব্য করেন। বুধবার এক তথ্য বিবরণীতে এ তথ্য জানানো হয়।
পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগের উদ্যোগে শেরেবাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে এই সংলাপ অনুষ্ঠিত হয়।
আলোচনায় অংশ নিয়ে নৌ-পরিবহন এ খাতকে ষষ্ঠ পঞ্চবার্ষিক পরিকল্পনায় যথাযথ গুরুত্ব দেওয়ার আহ্বান জানান।
পরিকল্পনা মন্ত্রী এ কে খন্দকারের সভাপতিত্বে অন্যদের মধ্যে যোগাযোগ মন্ত্রী সৈয়দ আবুল হোসেন, বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী জিএম কাদের, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক নজরুল ইসলাম, সাবেক উপদেষ্টা অধ্যাপক জামিলুর রেজা চৌধুরী এ সংলাপে উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআই/জেকে/২১৫৫ ঘ.
bdnews24