২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সরকার পরিচালনায় আরো সতর্ক হোন: তোফায়েল

সরকার পরিচালনায় দায়িত্বে যারা আছেন তাদেরকে আরো সতর্কভাবে কাজ করার পরামর্শ দিয়েছেন আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য তোফায়েল আহমদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Feb 2011, 01:46 PM

Updated : 24 Aug 2022, 02:26 PM

ঢাকা, ফেব্র"য়ারি ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সরকার পরিচালনায় দায়িত্বে যারা আছেন তাদেরকে আরো সতর্কভাবে কাজ করার পরামর্শ দিয়েছেন আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য তোফায়েল আহমদ। বুধবার জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় তিনি বলেন, "দেশের মানুষ সঠিক সিদ্ধান্ত নিতে ভুল করে না। তাই সরকার পরিচালনায় দায়িত্ববানদের আরো সর্তকভাবে কাজ করতে হবে।" যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে সাংস্কৃতিক সংগঠন বিশ্ব বাঙালি সম্মেলন এবং সাহিত্য সংস্কৃতি সংসদ নামে দুটি সংগঠন যৌথভাবে এ সভা আয়োজন করে। তোফায়েল বলেন, "আন্তরিকভাবে কাজ করলে আমরা নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন করতে পারব।" "যুদ্ধাপরাধীদের বিচার এ সরকার করবেই। এজন্য জাতি আজ ঐক্যবদ্ধ।" সভায় আরো বক্তব্য দেন বিশ্ব বাঙালি সম্মেলনের সভাপতি আবদুল খালেক, ওয়ার্ল্ড ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক আবদুল মান্নান চৌধুরী, কুমিল্লা বিশ্ববিদ্যায়ের সাবেক উপাচার্য অধ্যাপক গোলাম মওলা প্রমুখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরআর/পিডি/১৯৪৮ ঘ.