কুমিল্লা, ফেব্র"য়ারি ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জামায়াতে ইসলামীর নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর আইনজীবী ব্যারিস্টার ফকরুল ইসলামের বিরুদ্ধে কুমিল্লায় রাষ্ট্রদ্রোহ মামলা হয়েছে।
সোমবার রাতে কোতয়ালি মডেল থানায় মামলাটি করেন ওই থানার ওসি মহিউদ্দিন মাহমুদ।
এ বিষয়ে ওসি মহিউদ্দিন মাহমুদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "উর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি নিয়ে মামলাটি করা হয়েছে।"
মামলাটির তদন্ত করছেন ওই থানার পরিদর্শক (তদন্ত) শাহজাহান কবীর।
মামলায় উল্লেখ করা হয়, ফকরুল ইসলাম গত ২২ সেপ্টেম্বর আর্ন্তজাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত দেলাওয়ার হোসাইন সাঈদীর মামলার শুনানিকালে রাষ্ট্রদ্রোহিতামূলক বক্তব্য দিয়েছেন।
এছাড়া রাষ্ট্রের বিরুদ্ধে নিন্দা ও সার্বভৌমত্ব বিলোপের জন্য অপপ্রচারসহ রাষ্ট্রের নিরাপত্তা ক্ষুণে
bdnews24