২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিরোধী দলীয় চিফ হুইপের বাড়িতে চুরি

নোয়াখালীর সেনবাগে বিরোধীদলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুকের বাড়িতে চুরি হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Feb 2011, 11:32 AM

Updated : 24 Aug 2022, 02:26 PM

নোয়াখালী, ফেব্র"য়ারি ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নোয়াখালীর সেনবাগে বিরোধীদলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুকের বাড়িতে চুরি হয়েছে। সোমবার গভীর রাতে তার কাবিলপুর ইউনিয়নের ইয়ারপুর গ্রামের বাড়িতে এ ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে। ফারুকের সহকারী মো. ছোটন মঙ্গলবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ভোররাতের দিকে চোরেরা বাড়ির বিভিন্ন ঘরের দরজার তালা ভেঙে নগদ টাকা ও স্বর্ণালঙ্কারসহ মূল্যবান মালামাল চুরি করে নিয়ে যায়।" ঘটনার সময় ফারুক ঢাকায় ছিলেন বলে জানান তিনি। এ ব্যাপারে জয়নুল আবদিন ফারুক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বর্তমান সরকারের আমলে এনিয়ে দুবার আমার বাড়িতে ডাকাতি ও চুরি হলো। আগের ঘটনার সময় পুলিশ কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি। এসব ঘটনাই প্রমাণ করে দেশের আইনশৃংখলা পরিস্থিতির কি অবস্থা।" খবর পেয়ে দুপুরে পুলিশ সুপার হারুন-উর-রশীদ হাযারী ও বেগমগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার আলী হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন। এ ঘটনায় থানায় কোনো মামলা হয়নি বলে জানান সেনবাগ থানার পরিদর্শক মহসিন হোসেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এলএন/আরএ/১৭২৩ ঘ.