গাজীপুর, ডিসেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যুদ্ধাপরাধীদের শক্ত বিচার হওয়া উচিত বলে মনে করেন জাতীয় পার্টি চেয়ারম্যান এইচএম এরশাদ।
বৃহস্পতিবার বিকালে গাজীপুরে তিনি বলেন, “জাতীয় পার্টি মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী। যুদ্ধাপরাধীদের বিচার আমরাও চাই। তাদের শক্ত বিচার হওয়া উচিত।”
টঙ্গীর আরিচপুরে আমজাদ আলী সরকার পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে মুক্তিযোদ্ধা মিলন মেলার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বক্তব্য রাখেন।
মুক্তিদ্ধোদের উদ্দেশে জাপা চেয়ারম্যান বলেন, “যে উদ্দেশ্যে দেশ স্বাধীন করা হয়েছিল, তা আমরা আজো পাইনি।”
দুর্নীতি, অন্যায়, গুপ্তহত্যা ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যের উচ্চমূল্যে মানুষের জীবন দুর্বিসহ হয়ে উঠেছে। তাদের রুখে দাঁড়াতে মুক্তিযোদ্ধাদের এগিয়ে আসার আহ্বান জানান সাবেক এই রাষ্ট্রপতি।
মুক্তিযোদ্ধা ডা. নাজিম উদ্দিন আহমেদের সভাপতিত্বে অন্যন্যের মধ্যে আরো বক্তব্য রাখেন জাপার কেন্দ্রীয় নেতা আব্দুস সাত্তার মিয়া, গোলাম হাবিব, বাহাউদ্দিন আহমেদ বাবুল, নিলিমা রহমান প্রমুখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/ডিডি/২১৩৭ ঘ.
bdnews24