২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জানুয়ারির মধ্যে সিডিএ’র ডিএপি চায় স্থায়ী কমিটি

চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) ডিটেইল এরিয়া প্ল্যান (ডিএপি) কী ধরনের হতে পারে সে বিষয়ে পরামর্শ দিতে বলেছে সংসদীয় স্থায়ী কমিটি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Dec 2011, 03:16 PM

Updated : 24 Aug 2022, 05:22 PM

ঢাকা, ডিসেম্বর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) ডিটেইল এরিয়া প্ল্যান (ডিএপি) কী ধরনের হতে পারে সে বিষয়ে পরামর্শ দিতে বলেছে সংসদীয় স্থায়ী কমিটি। সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে মঙ্গলবার বলা হয়, আগামী ৩১ জানুয়ারির মধ্যে সিডিএ’র ডিএপি বিষয়ক পরামর্শ দিতে বলেছে কমিটি। গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় স¤পর্কিত স্থায়ী কমিটি এ সুপারিশ করে। সংসদ ভবনে অনুষ্ঠিত সভায় কমিটির সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরী সভাপতিত্ব করেন। সিডিএ’র পাশাপাশি রাজশাহী ও খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের নতুন নীতিমালা পরীক্ষা-নিরীক্ষা করে আগামী দুই মাসের মধ্যে প্রতিবেদন দিতে মন্ত্রণালয়কে সুপারিশ করে স্থায়ী কমিটি। বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, সিডিএ’র ডিএপি বিষয়ে পরীক্ষা-নীরিক্ষা ও বিশদ পর্যালোচনা করে মন্ত্রণালয়ের সুস্পষ্ট সিদ্ধান্তকমিটিতে উপস্থাপন ও সিডিএ’র ডিএপ সংশোধন না হওয়া পর্যন্ত আগের নিয়ম বহাল রাখার সুপারিশ করা হয়। কমিটির সদস্য গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী আব্দুল মান্নান খান, হুইপ নূর-ই-আলম চৌধুরী, জহিরুল হক ভুঞা মোহন, কেএম খালিদ এবং আজিজুল হক চৌধুরী বৈঠকে অংশ নেন। বৈঠকে মহাখালীতে রাজউকের ১০ বিঘা জমিতে ২০ তলা বিশিষ্ট কার্যালয়, কর্মকর্তা ও কর্মচারীদের জন্য বহুতল বিশিষ্ট আবাসিক ভবন এবং যান্ত্রিক বিভাগের গ্যারেজ স¤প্রসারণ ও আধুনিকীকরণ করার যে মহাপরিকল্পনা প্রস্তুত করা হয়েছে তা গ্রহণযোগ্য নয় উল্লেখ করে বিকেন্দ্রীকরণের চিন্তা মাথায় রেখে জমির স্ষ্ঠুু ব্যবহারের জন্য কী করা যায় তা পরীক্ষা-নিরীক্ষা করে আগামী বৈঠকে প্রতিবেদন দাখিলের সুপারিশ করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/পিডি/২১১৪ ঘ.