ঢাকা, ডিসেম্বর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আওয়ামী লীগ নেতা লোকমান হোসেন নিহত হওয়ায় নরসিংদী পৌর মেয়রের শূন্য পদে আগামী ১৯ জানুয়ারি নির্বাচন হবে।
নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন মঙ্গলবার সাংবাদিকদের জানান, এ নির্বাচনে অংশ নেওয়ার জন্য মনোনয়নপত্র দাখিল করা যাবে ২২ ডিসেম্বর পর্যন্ত। বাছাই-বাছাই হবে ২৭ ডিসেম্বর এবং মনোনয়নপত্র প্রত্যাহার করা যাবে ৪ জানুয়ারি পর্যন্ত।
গত ১ নভেম্বর রাতে স্থানীয় আওয়ামী লীগ কার্যালয়ে গুলিবিদ্ধ হওয়ার পর ঢাকায় হাসপাতালে মারা যান নরসিংদী শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও মেয়র লোকমান।
তার ভাই কামরুজ্জামান এ ঘটনায় টেলিযোগাযোগমন্ত্রী রাজিউদ্দিন রাজুর ছোট ভাই সালাউদ্দিন আহমেদ বাচ্চুসহ ১৪ জনকে আসামি করে একটি মামলা করেন, যাদের অধিকাংশই আওয়ামী লীগের নেতা-কর্মী।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/আরএ/১৫২১ ঘ.
bdnews24