২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নিজামী মুজাহিদ কামারুজ্জামানের বিরুদ্ধে অভিযোগ উপস্থাপন

জামায়াতে ইসলামীর এই তিন নেতার বিরুদ্ধে অভিযোগ গ্রহণ করা হবে কি না, তার শুনানি হবে আগামী ১৮ ডিসেম্বর।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Dec 2011, 05:41 AM

Updated : 24 Aug 2022, 05:22 PM

ঢাকা, ডিসেম্বর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- একাত্তরের যুদ্ধাপরাধের ঘটনায় জামায়াতে ইসলামীর তিন নেতা মতিউর রহমান নিজামী, আলী আহসান মো. মুজাহিদ ও মো. কামারুজ্জামানের বিরুদ্ধে যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালে আনুষ্ঠানিকভাবে অভিযোগ উত্থাপন করা হয়েছে। রোববার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে প্রসিকিউটাররা তিন জামায়াত নেতার ‘যুদ্ধাপরাধের’ বর্ণনা দেন। এ অভিযোগের গ্রহণযোগ্যতার শুনানির জন্য আগামী ১৮ ডিসেম্বর দিন ঠিক করেছেন ট্রাইব্যুনালের বিচারকরা। জামায়াতের নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর ‘যুদ্ধাপরাধ’র বিচার ইতোমধ্যে শুরু হয়েছে। দলটির গ্রেপ্তার অন্য নেতা আব্দুল কাদের মোল্লার বিরুদ্ধে অভিযোগ এখনো উপস্থাপন হয়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/এমআই/১১২৬ ঘ.