২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফুলছড়িতে ১৪৪ ধারা

এক সময়ে আওয়ামী লীগ ও মুক্তিযোদ্ধা কমান্ড সভা ডাকায় গাইবান্ধার ফুলছড়ি উপজেলার কঞ্চিপাড়া একাডেমি হাইস্কুল মাঠে ১৪৪ ধারা জারি করে সব ধরনের সমাবেশ বন্ধ করে দিয়েছে স্থানীয় প্রশাসন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Dec 2011, 11:36 AM

Updated : 24 Aug 2022, 05:21 PM

গাইবান্ধা, ডিসেম্বর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এক সময়ে আওয়ামী লীগ ও মুক্তিযোদ্ধা কমান্ড সভা ডাকায় গাইবান্ধার ফুলছড়ি উপজেলার কঞ্চিপাড়া একাডেমি হাইস্কুল মাঠে ১৪৪ ধারা জারি করে সব ধরনের সমাবেশ বন্ধ করে দিয়েছে স্থানীয় প্রশাসন। কঞ্চিপাড়া বিদ্যালয় মাঠে শুক্রবার বিকাল ৩টায় ইউনিয়ন আওয়ামী লীগ সভা ডেকেছিলো। এক সময়ে সেখানে যুদ্ধাপরাধীদের বিচার ত্বরান্বিত করার দাবিতে সভার ঘোষণা দেয় মুক্তিযোদ্ধা কমান্ডও। দুই পক্ষ সভার প্রস্তুতি নেওয়ায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ওই বিদ্যালয় সংলগ্ন এলাকায় সভা-সমাবেশে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদি-উল-শহীদ। ওই মাঠে পুলিশ মোতায়েন থাকায় কোনো পক্ষই সভা করতে পারেনি। উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, শুক্রবার রাত ১২টা পর্যন্ত ১৪৪ ধারা জারি থাকবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৭৩৫ ঘ.