২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শাল্লায় আ. লীগ-বিএনপি সংঘর্ষে আহত ১৫

সুনামগঞ্জের শাল্লায় আওয়ামী লীগ ও বিএনপি সমর্থকদের মধ্যে সংঘর্ষে উভয় পক্ষের ১৫ জন আহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Dec 2011, 10:13 AM

Updated : 24 Aug 2022, 05:20 PM

সুনামগঞ্জ, ডিসেম্বর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সুনামগঞ্জের শাল্লায় আওয়ামী লীগ ও বিএনপি সমর্থকদের মধ্যে সংঘর্ষে উভয় পক্ষের ১৫ জন আহত হয়েছে। বুধবার দুপুরে শাল্লা উপজেলার সুলতানপুর গ্রামে এ ঘটনা ঘটে। আহতদের শাল্লা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে। শাল্লা থানার ওসি হাবিবুর রহমান সাংবাদিকদের জানান, সুলতানপুর গ্রামের একটি মাছ চাষের ডোবা নিয়ে স্থানীয় আওয়ামী লীগ নেতা তকদির হোসেন ও বিএনপি নেতা জাকির হোসেনের সমর্থকদের মধ্যে এ সংঘর্ষ হয়। ওই ডোবা নিয়ে দুজনের মধ্যে বিরোধ চলছিলো। “এর জের ধরে বুধবার দুই পক্ষ ডোবার দখল নিতে গিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। প্রায় ঘণ্টাব্যাপী সংঘর্ষে উভয় পক্ষের ১৫ জন আহত হয়,” বলেন ওসি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুনরায় সংঘর্ষের আশঙ্কায় এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে ওসি জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরআরডি/১৬০৫ ঘ.