২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কর্মকর্তা-কর্মচারীরা চাকরি হারাবে না: নানক

ঢাকা সিটি কর্পোরেশন দুই ভাগ হলেও কর্মকর্তা-কর্মচারীদের চাকরি হারানোর কোন ভয় নেই বলে আশ্বস্ত করেছেন স্থানীয় সরকার ও পল্ল¬ী উন্নয়ন প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Dec 2011, 02:03 PM

Updated : 24 Aug 2022, 05:19 PM

ঢাকা, ডিসেম্বর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা সিটি কর্পোরেশন দুই ভাগ হলেও কর্মকর্তা-কর্মচারীদের চাকরি হারানোর কোন ভয় নেই বলে আশ্বস্ত করেছেন স্থানীয় সরকার ও পল্ল¬ী উন্নয়ন প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক। সোমবার সন্ধ্যায় মন্ত্রণালয়ে কর্পোরেশন কর্মকর্তা-কর্মচারী সমন্বয় পরিষদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, “ডিসিসি দুই ভাগে বিভক্ত হলেও কোনো কর্মকর্তা-কর্মচারীদের পদমর্যাদা ক্ষুণœ হওয়ারও সম্ভবনা নেই।” “কে জয়বাংলা আর কে জিন্দাবাদ বলছে তা বিবেচনা করা হবে না, এখানে সম্পর্ক থাকবে কাজের।”- যোগ করেন তিনি। ডিসিসি উত্তর ও দক্ষিণে দুই ভাগ হওযার পরিপ্রেক্ষিতে ডিসিসি কর্মকর্তা-কর্মচারী সমন্বয় পরিষদ প্রতিমন্ত্রীর সঙ্গে বিকেল ৪টায় বৈঠকে বসে। বৈঠকে চাকরি নিয়ে শঙ্কা, পদোন্নতি দীর্ঘায়িত হওয়া, প্রেষণে নিয়োগ, সেবা প্রদান ও উন্নয়নে ভারসাম্য যেন না হারায়, মাস্টার রোলে নিয়োগ প্রাপ্তদের চাকরি স্থায়ী করাসহ ১২টি দাবি উপস্থাপন করেন পরিষদের আহ্বায়ক মেজবাউল করিম (নির্বাহী প্রকৌশলী অঞ্চল-৬)। নানক বলেন, “এসব সমস্যা অনেক দিনের কিন্তু এর সমাধান সম্ভব।” মন্ত্রণালয়ের সচিব আবু আলম মো. শহীদ খান বলেন, “দাবিগুলোর প্রেক্ষিতে শিগগিরই কাজ শুরু হবে, আগামী বুধবার থেকেই আপনারা এর ফলাফল দেখতে পাবেন।” ঢাকা সিটি কর্পোরেশন (ডিসিসি) দুই ভাগ করতে সংসদে বিল পাস এবং রাষ্ট্রপতির সইয়ের পর উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনে প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। ৯০ দিনের মধ্যে এই দুই সিটি কর্পোরেশনে নির্বাচন হওয়ার কথা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচএ/আরএম/পিডি/১৯৫৬ ঘ.