২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হরতালে হামলা-সংঘর্ষ, ২টি মামলা

হরতাল চলাকালে রাজধানীর আদালতপাড়ায় পুলিশের সঙ্গে বিএনপি সমর্থকদের সংঘর্ষ, পুলিশের ওপর হামলা ও গাড়ি পোড়ানোর ঘটনায় পৃথক দুইটি মামলা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Dec 2011, 06:07 PM

Updated : 24 Aug 2022, 05:18 PM

ঢাকা, ডিসেম্বর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হরতাল চলাকালে রাজধানীর আদালতপাড়ায় পুলিশের সঙ্গে বিএনপি সমর্থকদের সংঘর্ষ, পুলিশের ওপর হামলা ও গাড়ি পোড়ানোর ঘটনায় পৃথক দুইটি মামলা হয়েছে। রোববার রাতে পুলিশ বাদী হয়ে কোতোয়ালি থানার এ দু’টি মামলা করেছে। গ্রেপ্তার ১০ থেকে ১২ জনকে এই দুই মামলায় আসামি করা হয়। সাদেক হোসেন খোকা বা কোনো আইনজীবীকে আসামি করা হয়নি বলে পুলিশ জানিয়েছে। কোতোয়ালি থানার ওসি মো. সালাউদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গাড়ি পোড়ানোর অভিযোগে দ্রুত বিচার আইনে একটি এবং পুলিশকে আহত করার ঘটনায় অপর মামলাটি করা হয়। আপাতত গ্রেপ্তার ১০ থেকে ১২ জনকে এই দুই মামলায় আসামি করা হয়েছে। পরে ভিডিও ফুটেজ দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/কেটি/ডিডি/২৩৫০ ঘ.