২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিচারে বাধাগ্রস্তকারীদের গ্রেপ্তার দাবি ইনুর

যুদ্ধাপরাধের বিচারে বাধাগ্রস্তকারীদের গ্রেপ্তারের দাবি করেছেন জাসদ সভাপতি সাংসদ হাসানুল হক ইনু।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Dec 2011, 04:37 PM

Updated : 24 Aug 2022, 05:18 PM

চট্টগ্রাম, ডিসেম্বর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যুদ্ধাপরাধের বিচারে বাধাগ্রস্তকারীদের গ্রেপ্তারের দাবি করেছেন জাসদ সভাপতি সাংসদ হাসানুল হক ইনু। রোববার সন্ধ্যায় চট্টগ্রাম মুসলিম হলে এক শোকসভায় তিনি বলেন, আদালতের কাজে বাধা দেওয়া অপরাধ। আদালতে গোলযোগ সৃষ্টি করে যারা যুদ্ধাপরাধের বিচার বাধাগ্রস্ত করতে চায় তাদের গ্রেপ্তার করতে হবে। ইনু বলেন, যুদ্ধাপরাধের দায়ে গ্রেপ্তার সালাউদ্দিন কাদেরসহ অন্যদের বিচার অবশ্যই করা হবে। তারা ছাড়া পাবেন এমন চিন্তা করা ভুল। যুদ্ধাপরাধী, রাজাকার ও জঙ্গিবাদের মদদদাতাদের বাংলাদেশের রাজনীতির মাঠ থেকে দূর করতেই তাদের বিচার কাজ শেষ করা হবে। জাসদের সাবেক কেন্দ্রীয় নেতা নূরুদ্দিন জাহেদ মঞ্জু’র নাগরিক শোকসভায় তিনি এসব কথা বলেন। গত ২৫ অক্টোবর নূরুদ্দিন জাহেদ মঞ্জুর মৃত্যু হয়। মহানগর আওয়ামী লীগ সভাপতি এবিএম মহিউদ্দিন চৌধুরীর সভাপতিত্বে শোকসভায় অন্যান্যের মধ্যে সাংসদ মঈনুদ্দিন খান বাদল, জাসদ নেত্রী শিরীন আখতার প্রমুখ বক্তব্য দেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমইউ/এমসি/ডিডি/২২১৯ ঘ.