২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জামায়াত সাংসদের গাড়ির যন্ত্রাংশ চুরি

জামায়াত সাংসদ ও চট্টগ্রাম মহানগর আমির শামসুল ইসলামের একটি গাড়ির যন্ত্রাংশ খুলে নিয়ে গেছে দুর্বৃত্তরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Dec 2011, 04:36 PM

Updated : 24 Aug 2022, 05:18 PM

চট্টগ্রাম, ডিসেম্বর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জামায়াত সাংসদ ও চট্টগ্রাম মহানগর আমির শামসুল ইসলামের একটি গাড়ির যন্ত্রাংশ খুলে নিয়ে গেছে দুর্বৃত্তরা। রোববার ভোরে বন্দর নগরীর দেব পাহাড়ের বাড়িতে এ ঘটনা ঘটে বলে শামসুল ইসলাম জানান। বাড়ির দারোয়ানদের বরাত দিয়ে তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ভোর ৩টা থেকে সাড়ে ৩টার মধ্যে ১০-১২ জন যুবক বাড়ির মূল গেইট ভেঙ্গে প্রবেশ করে তিন দারোয়ানকে হাত-পা-মুখ বেঁেধ ফেলে। এরপর তারা গ্যারেজের তালা ভেঙ্গে শামসুল ইসলামের ব্যক্তিগত ‘প্রাডো-২০১০’ মডেলের গাড়ির ভেতরের বিভিন্ন গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ খুলে নিয়ে যায়। তবে কী পরিমাণ যন্ত্রাংশ চুরি হয়েছে এ ব্যাপারে সুনির্দিষ্ট তথ্য দিতে পারেননি এই জামায়ত নেতা। এ ঘটনায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে তিনি নিজে বাদী হয়ে একটি ডাকাতি মামলা করেছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/ডিডি/২২০০ ঘ.