২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিলুপ্ত ডিসিসির প্রধান নির্বাহীকে বদলি

বিলুপ্ত ঢাকা সিটি কর্পোরেশনের (ডিসিসি) প্রধান নির্বাহী কর্মকর্তা আবুল কালাম আজাদকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Dec 2011, 02:52 PM

Updated : 24 Aug 2022, 05:18 PM

ঢাকা, ডিসেম্বর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিলুপ্ত ঢাকা সিটি কর্পোরেশনের (ডিসিসি) প্রধান নির্বাহী কর্মকর্তা আবুল কালাম আজাদকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব করা হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক আদেশে রোববার তাকে ওই পদে বদলি করা হয়। এর আগে রোববারই প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব খলিলুর রহমানকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক পদে নিয়োগ দেওয়া হয়। এছাড়াও চারজন কর্মকর্তাকে নতুন করে অতিরিক্ত জেলা প্রশাসকের (এডিসি) দায়িত্ব দেওয়া হয়েছে। এদের মধ্যে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী মোহাম্মদ মোজাম্মেল হককে শেরপুর, নাটোরের গুরুদাসপুরের ইউএনও এ এন এম মনিরুল ইসলামকে যশোর, নীলফামারীর কিশোরগঞ্জের ইউএনও মো. জিয়া উদ্দিনকে মেহেরপুর এবং সাতক্ষীরার দেবহাটার ইউএনও খন্দকার জহিরুল ইসলামকে কক্সবাজারের এডিসি করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এএইচ/পিডি/২০৫২ ঘ.